, , ,

শিরোনাম
প্রায় আট বছর পর সিলেটের আকাশে ফিরল বিদেশি এয়ারলাইনস কর-জ্বালানি ও রানওয়ে জটে বাড়ছে বিমান ভাড়া ইঞ্জিনে ত্রুটি, জয়পুরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের চীন থেকে বুলেট ট্রেন আনার উদ্যোগ, নতুন বিমানবন্দরে অগ্রাধিকার ময়মনসিংহ এভিয়েশন খাতকে আঞ্চলিক হাবে রূপান্তরের কাজ শুরু হয়েছে : বিমানমন্ত্রী দেশীয় এয়ারলাইন শক্তিশালী না হলে এভিয়েশন হাব হবে না : ইউএস-বাংলার এমডি বিমানবন্দরে হারানো পাসপোর্ট-স্বর্ণসহ ব্যাগ ফেরাল আনসার ইরানের ২৭ এয়ারলাইন্সসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এক ভিসাতেই মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণের সুযোগ অনিয়মের অভিযোগে ‘ত্রিপল এ ওভারসিজ’ সিলগালা, জরিমানা ৫০ হাজার

বাংলাদেশিদের ভিসা জটিলতা কমাতে লাওসের ইতিবাচক সাড়া

প্রকাশ : ১৪ অগাস্ট ২০২৬ | ১:৪০ এএম

বাংলাদেশিদের ভিসা জটিলতা কমাতে লাওসের ইতিবাচক সাড়া

বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীদের ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধে ইতিবাচক সাড়া দিয়েছে লাওস। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দেশটির রাজধানী ভিয়েনতিয়েনে বাংলাদেশ ও লাওসের প্রথম পররাষ্ট্র অফিস পরামর্শ বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ও লাওসের উপপররাষ্ট্রমন্ত্রী আনুপার্ব ভংনরকিও নেতৃত্ব দেন। ১৯৮৮ সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর দুই দেশের মধ্যে এটিই প্রথম এ ধরনের বৈঠক।

বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, শ্রমিক নিয়োগ, মানবসম্পদ উন্নয়ন, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্য, পর্যটন, উচ্চশিক্ষা, জলবায়ু ও কনস্যুলার সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশ থেকে আরও শ্রমিক নিয়োগ এবং শ্রম সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক সইয়ের বিষয়েও আলোচনা হয়েছে। সাংস্কৃতিক সহযোগিতা ও পর্যটন বাড়াতেও দুই দেশ আগ্রহ প্রকাশ করেছে।

দুই পক্ষ দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে ব্যবসায়ী ও শিল্প সংগঠনগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছে। লাওস বাংলাদেশের ওষুধ ও কৃষিপণ্য খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে।

এ ছাড়া রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে লাওসের সমর্থন চেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে আসিয়ান ও আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্বে বাংলাদেশের সম্পৃক্ততার আকাঙ্ক্ষায় সমর্থন জানিয়েছে লাওস।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com