, , ,

শিরোনাম
বিমানবন্দরে হারানো পাসপোর্ট-স্বর্ণসহ ব্যাগ ফেরাল আনসার ইরানের ২৭ এয়ারলাইন্সসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এক ভিসাতেই মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণের সুযোগ অনিয়মের অভিযোগে ‘ত্রিপল এ ওভারসিজ’ সিলগালা, জরিমানা ৫০ হাজার হজ ২০২৭ : অনুমতি পেল ৭০২ এজেন্সি প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে স্টেক অ্যান্ড এস্কেপ, র‍্যাফেল জিতলেই কক্সবাজার ভ্রমণ নয়াদিল্লিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম ফাউন্ডেশনের আত্মপ্রকাশ মাদক চোরাচালান ঠেকাতে বিমানবন্দর-টার্মিনালে বসছে স্ক্যানার ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, সপ্তাহে ৫৬ ফ্লাইটের প্রস্তাব ৩৫ হাজার ফুট থেকে ৯ হাজার ফুটে নামল ডেল্টার বিমান, আতঙ্কিত যাত্রীরা

বিমানবন্দরে হারানো পাসপোর্ট-স্বর্ণসহ ব্যাগ ফেরাল আনসার

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ | ২:১২ এএম

বিমানবন্দরে হারানো পাসপোর্ট-স্বর্ণসহ ব্যাগ ফেরাল আনসার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হারিয়ে যাওয়া পাসপোর্ট, মোবাইল ফোন, স্বর্ণালংকার ও নগদ অর্থসহ একটি হ্যান্ডব্যাগ উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছেন আনসার সদস্যরা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে বিমানবন্দরের ক্যানোপি-১ এলাকায় দায়িত্ব পালন করার সময় পরিত্যক্ত অবস্থায় হ্যান্ডব্যাগটি দেখতে পান আনসার সদস্যরা। পরে ব্যাগটি নিজেদের হেফাজতে নিয়ে এর মালিককে শনাক্ত করার উদ্যোগ নেন তারা।

যাচাই-বাছাই শেষে ব্যাগটির মালিক মো. শাকিল হোসেনকে শনাক্ত করা হয়। তিনি কুমিল্লার বারুয়া থানার কুমুনিয়া গ্রামের বাসিন্দা। পরে আনুষ্ঠানিকভাবে ব্যাগটি তার কাছে হস্তান্তর করা হয়।

আনসার বাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাগের ভেতরে ছিল দুটি পাসপোর্ট, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, দুই জোড়া স্বর্ণের দুল এবং ২০ রিয়াল নগদ অর্থ।

হারানো মূল্যবান সামগ্রী অক্ষত অবস্থায় ফিরে পেয়ে আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শাকিল হোসেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com