, , ,

শিরোনাম
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে বাতিল ৬০০টির বেশি ফ্লাইট মালয়েশিয়ায় অভিযানে ১৫৫ বাংলাদেশি আটক ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা ২৯ অক্টোবর শুরু হচ্ছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস কেনার প্রস্তাব বিবেচনার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের মিয়ামি বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ শাহজালালে হঠাৎ বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ

শাহজালাল বিমানবন্দর এলাকায় পুলিশের বিশেষ অভিযান, আটক ৮২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬ | ৩:৩৭ পিএম

শাহজালাল বিমানবন্দর এলাকায় পুলিশের বিশেষ অভিযান, আটক ৮২

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ভবঘুরে, ভিক্ষুক, মাদকাসক্ত ও অপরাধপ্রবণ ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ৮২ জনকে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ।

শনিবার (৪ জুলাই) ভোরে পরিচালিত এ অভিযানের তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।

পুলিশ জানায়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর, বিআরটিএ স্টেশন, বিমানবন্দর রেলস্টেশন, পুলিশ বক্সসংলগ্ন এলাকা, বিমানবন্দরের প্রধান প্রবেশপথ, ভিআইপি রোডসহ আশপাশের বিভিন্ন স্থানে একযোগে অভিযান চালানো হয়।

অভিযানে ৫৮ জন মাদকাসক্ত পথশিশু এবং অন্যান্য অভিযোগে ২৪ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিমানবন্দর থানা সূত্রে জানানো হয়েছে, আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার নিরাপত্তা, শৃঙ্খলা এবং যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। ভবঘুরে, ভিক্ষুক ও মাদকাসক্তদের অবাধ বিচরণ ঠেকাতে এলাকায় পুলিশের টহলও জোরদার করা হয়েছে।

এদিকে, আটক শিশুদের বিষয়ে শিশু আইন, ২০১৩ অনুসারে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের সুরক্ষা নিশ্চিত করতে ‘শিশুবিষয়ক পুলিশ কর্মকর্তা’র তত্ত্বাবধানে প্রয়োজনীয় আইনগত ও সুরক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com