, , ,

শিরোনাম
ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, সপ্তাহে ৫৬ ফ্লাইটের প্রস্তাব ৩৫ হাজার ফুট থেকে ৯ হাজার ফুটে নামল ডেল্টার বিমান, আতঙ্কিত যাত্রীরা শাহজালাল বিমানবন্দরে স্ক্যানার কর্মীদের রেডিয়েশন ঝুঁকি প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে বাতিল ৬০০টির বেশি ফ্লাইট মালয়েশিয়ায় অভিযানে ১৫৫ বাংলাদেশি আটক ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা ২৯ অক্টোবর শুরু হচ্ছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার

শাহজালাল বিমানবন্দর এলাকায় হর্ন বাজানোয় জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৮ জুন ২০২৬ | ৩:৩৮ পিএম

শাহজালাল বিমানবন্দর এলাকায় হর্ন বাজানোয় জরিমানা

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–সংলগ্ন ঘোষিত নীরব এলাকায় নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় একটি যাত্রীবাহী পরিবহনের বিরুদ্ধে মামলা ও জরিমানা করেছে ট্রাফিক পুলিশ। একই সঙ্গে গাড়িটিতে ব্যবহৃত হর্নও জব্দ করা হয়েছে।

রোববার উত্তরা ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রুবেল হক–এর নেতৃত্বে বিমানবন্দরসংলগ্ন সড়কে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ঢাকা থেকে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাসে হাইড্রোলিক হর্ন ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

পুলিশ জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা হওয়ায় এর আশপাশের এলাকাকে নীরব অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে। এ এলাকায় অপ্রয়োজনীয় হর্ন বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ।

ট্রাফিক বিভাগের কর্মকর্তারা জানান, হাইড্রোলিক হর্ন শুধু শব্দদূষণই বাড়ায় না, এটি জনসাধারণের জন্য বিরক্তিকর এবং নিরাপত্তার ক্ষেত্রেও ঝুঁকি তৈরি করতে পারে। এ কারণে সংশ্লিষ্ট পরিবহনের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন, ২০১৮–এর ১৯(২) ধারায় মামলা ও জরিমানা করা হয়েছে।

বর্তমানে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা নীরব অঞ্চল হিসেবে নির্ধারিত রয়েছে। এর মধ্যে বিমানবন্দর এলাকা, বাংলাদেশ সচিবালয় এবং বিভিন্ন হাসপাতালের চারপাশের ১০০ মিটার এলাকা উল্লেখযোগ্য।

২০০৬ সালের শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা অনুযায়ী, নীরব এলাকায় দিনের বেলায় ৫০ ডেসিবেল এবং রাতের বেলায় ৪০ ডেসিবেলের বেশি শব্দ সৃষ্টি করা দণ্ডনীয় অপরাধ। আইন লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানা, মামলা এবং অন্যান্য আইনগত ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com