, , ,

শিরোনাম
তৃতীয় টার্মিনাল : ২১ হাজার কোটির প্রকল্পে সাড়ে ৪ হাজার কোটি টাকার অনিয়ম! বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি নাসের রহমান, সহ-সভাপতি আহমেদ ইউসুফ ওয়ালিদ তৃতীয় টার্মিনাল প্রকল্পে অনিয়মের অভিযোগ অস্বীকার সিএএবির, তদন্তের ঘোষণা সরকারের খানজাহান আলী বিমানবন্দরে চীনা বিনিয়োগের সম্ভাবনা থার্ড টার্মিনাল প্রকল্পে দুর্নীতির অভিযোগ তদন্ত হবে, কাউকে ছাড় নয় : প্রতিমন্ত্রী শাহজালালের তৃতীয় টার্মিনালে বসছে অত্যাধুনিক ৪জি-৫জি ইনডোর টেলিকম নেটওয়ার্ক একটি দেশের চেয়েও বড় বিশ্বের বৃহত্তম বিমানবন্দর আইএটিএর প্রথম নারী মহাপরিচালক হলেন সাদিয়া জাহিদি ভারতীয়দের ভিসা সুবিধা বাতিল করল চার দেশ শাহজালাল বিমানবন্দরে ১১.৮ কেজি গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার

২০৩৪ সালের মধ্যে এভিয়েশন হাব হওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১১ জুন ২০২৬ | ১০:৫৪ এএম

২০৩৪ সালের মধ্যে এভিয়েশন হাব হওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে বাংলাদেশ

বাংলাদেশকে ২০৩৪ সালের মধ্যে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্য নিয়ে সমন্বিত মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।

তিনি বলেন, আন্তর্জাতিক যোগাযোগ, বাণিজ্য সম্প্রসারণ এবং আঞ্চলিক বিমান পরিবহন খাতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে বেসামরিক বিমান চলাচল খাতে বড় ধরনের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে বিমানবন্দর অবকাঠামো আধুনিকায়ন, যাত্রীসেবা উন্নয়ন, কার্গো ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক সংযোগ বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

পরিকল্পনার আওতায় একটি জাতীয় এয়ার কানেকটিভিটি গ্রিড গড়ে তোলার কথা জানানো হয়। একই সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ যাত্রী ও লজিস্টিকস হাবে উন্নীত করার উদ্যোগ চলছে।

এছাড়া কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর বিমানবন্দরকে ধাপে ধাপে আন্তর্জাতিক গেটওয়ে হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যাতে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যোগাযোগ আরও সহজ হয়।

অর্থমন্ত্রী জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আধুনিকায়নের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির কাছ থেকে ১৪টি আধুনিক উড়োজাহাজ কেনার চুক্তি সম্পন্ন হয়েছে। পাশাপাশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

যাত্রীসেবা উন্নয়নে শাহজালাল বিমানবন্দরের প্রায় ৯৪ হাজার বর্গমিটার এলাকায় উচ্চগতির ওয়াই-ফাই সেবা চালু করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এছাড়া পর্যটন খাতের বিকাশেও গুরুত্ব দেওয়া হয়েছে বাজেটে। সরকারের লক্ষ্য হলো জিডিপিতে পর্যটনের অবদান বর্তমানের তুলনায় বাড়িয়ে ৬ থেকে ৭ শতাংশে উন্নীত করা। এ জন্য পর্যটন বিনিয়োগ রোডম্যাপ, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক পর্যটক আকর্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

সরকারের প্রত্যাশা, এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশ শুধু দক্ষিণ এশিয়ার নয়, বরং দক্ষিণ-পূর্ব এশিয়ারও একটি গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে, যা বাণিজ্য, পর্যটন ও অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com