, , ,

শিরোনাম
হজ ২০২৭ : অনুমতি পেল ৭০২ এজেন্সি প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে স্টেক অ্যান্ড এস্কেপ, র‍্যাফেল জিতলেই কক্সবাজার ভ্রমণ নয়াদিল্লিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম ফাউন্ডেশনের আত্মপ্রকাশ মাদক চোরাচালান ঠেকাতে বিমানবন্দর-টার্মিনালে বসছে স্ক্যানার ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, সপ্তাহে ৫৬ ফ্লাইটের প্রস্তাব ৩৫ হাজার ফুট থেকে ৯ হাজার ফুটে নামল ডেল্টার বিমান, আতঙ্কিত যাত্রীরা শাহজালাল বিমানবন্দরে স্ক্যানার কর্মীদের রেডিয়েশন ঝুঁকি প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে বাতিল ৬০০টির বেশি ফ্লাইট মালয়েশিয়ায় অভিযানে ১৫৫ বাংলাদেশি আটক ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী

এয়ারবাসের উড়োজাহাজ সংগ্রহেও আগ্রহী বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ | ৩:৪৮ এএম

এয়ারবাসের উড়োজাহাজ সংগ্রহেও আগ্রহী বাংলাদেশ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য একটি টেকসই ও ভারসাম্যপূর্ণ উড়োজাহাজ বহর গড়ে তুলতে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস থেকে উড়োজাহাজ কেনার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় দেশগুলোর কূটনীতিকরা।

বুধবার (১৫ জুলাই) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেন, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। বিশেষ গুরুত্ব পায় বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়ন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ পরিকল্পনা।

আলোচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ কর্মসূচির অংশ হিসেবে এয়ারবাসের নতুন উড়োজাহাজ কেনার সম্ভাবনা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।

এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী জানান, জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখে একটি ভারসাম্যপূর্ণ, আধুনিক ও টেকসই সমন্বিত বিমানবহর গড়ে তোলাই সরকারের লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য এয়ারবাসের উড়োজাহাজ সংগ্রহে সরকার আগ্রহী।

জবাবে ইউরোপীয় প্রতিনিধিরা জানান, এয়ারবাস থেকে উড়োজাহাজ সংগ্রহের পুরো প্রক্রিয়ায় বাংলাদেশকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে তারা প্রস্তুত।

বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও শক্তিশালী করার পাশাপাশি বেসামরিক বিমান চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণের প্রত্যয়ও পুনর্ব্যক্ত করা হয়।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com