, , ,

শিরোনাম
জাপান সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হচ্ছেন বিমান ও পর্যটনমন্ত্রী চট্টগ্রাম বিমানবন্দরে ১.৪৮২ কেজি স্বর্ণসহ যাত্রী আটক সৌদি আরবে নিরাপত্তা শঙ্কা, ৪ নভেম্বর পর্যন্ত বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট বন্ধ সমুদ্রের বুক ছুঁয়ে রানওয়ে, আন্তর্জাতিক যোগাযোগে নতুন সম্ভাবনায় কক্সবাজার রিয়াদে ফ্লাইট চালুর ঘোষণার পরই বিস্ফোরণ, নতুন করে আতঙ্ক কাতার এয়ারওয়েজের বহরে আসছে নতুন এ৩২১এলআর ফিলিপাইনে মাঝ আকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ, নিহত ৪ পাইলট ফ্লাইট বাতিলে সৌদিতে আটকা ৪ হাজার ভারতীয় ওমরাহ যাত্রী, দেশে ফেরাতে তৎপর দিল্লি ১২ বছর পর নতুন পোশাকে পিআইএর কেবিন ক্রুরা, যাত্রা শুরু ৩১ অক্টোবর পার্থ, চীন ও আফ্রিকায় নতুন ফ্লাইট চালুর পরিকল্পনা শ্রীলঙ্কান এয়ারলাইনসের

সমুদ্রের বুক ছুঁয়ে রানওয়ে, আন্তর্জাতিক যোগাযোগে নতুন সম্ভাবনায় কক্সবাজার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ | ৩:৪৫ পিএম

সমুদ্রের বুক ছুঁয়ে রানওয়ে, আন্তর্জাতিক যোগাযোগে নতুন সম্ভাবনায় কক্সবাজার

সমুদ্রের বুক ছুঁয়ে বিস্তৃত রানওয়ে, আধুনিক যাত্রী টার্মিনাল ও উন্নত নিরাপত্তাব্যবস্থা—সব মিলিয়ে আন্তর্জাতিক বিমান চলাচলের নতুন সম্ভাবনা তৈরি করছে কক্সবাজার বিমানবন্দর। সম্প্রসারিত বিমানবন্দরটির উদ্বোধন আগামী ১৬ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রকল্পের আওতায় বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ করে ১০ হাজার ৭০০ ফুটে উন্নীত করা হয়েছে। এতে বড় আকারের উড়োজাহাজ ওঠানামার সক্ষমতা তৈরি হয়েছে। পাশাপাশি নির্মাণ করা হয়েছে প্রায় ১৮ হাজার বর্গমিটার আয়তনের আধুনিক যাত্রী টার্মিনাল।

নতুন টার্মিনালে রয়েছে চেক-ইন কাউন্টার, ইমিগ্রেশন, লাগেজ ব্যবস্থাপনা, আধুনিক স্ক্যানার, লিফট, এসকেলেটর ও বোর্ডিং ব্রিজ। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থাপন করা হয়েছে সিসিটিভি নেটওয়ার্ক ও উন্নত স্ক্যানিং ব্যবস্থা। আগমন ও বহির্গমন অংশে রয়েছে মোট ১০টি ইমিগ্রেশন কাউন্টার।

সংশ্লিষ্টদের আশা, আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে বিদেশি পর্যটক, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সরাসরি কক্সবাজারে যাতায়াত সহজ হবে। এতে পর্যটনশিল্পের পাশাপাশি হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ ও পরিবহন খাতে বিনিয়োগ বাড়তে পারে। তৈরি হতে পারে নতুন কর্মসংস্থানও।

কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকার মতে, আন্তর্জাতিক বিমান যোগাযোগ চালু হলে স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হবে। শুঁটকি ও তাজা শাকসবজির মতো পণ্য বিদেশে রপ্তানির সুযোগও বাড়তে পারে।

তবে বিমানবন্দরটির পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে আন্তর্জাতিক ফ্লাইটের প্রয়োজনীয় অনুমোদন, নিয়মিত বিমানসেবা এবং পর্যটন ও যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন নিশ্চিত করতে হবে। পরিকল্পিত উদ্যোগ বাস্তবায়িত হলে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার পর্যটন মানচিত্রে কক্সবাজারের গুরুত্ব আরও বাড়তে পারে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com