, , ,

শিরোনাম
ফ্লাইট বাতিলে সৌদিতে আটকা ৪ হাজার ভারতীয় ওমরাহ যাত্রী, দেশে ফেরাতে তৎপর দিল্লি ১২ বছর পর নতুন পোশাকে পিআইএর কেবিন ক্রুরা, যাত্রা শুরু ৩১ অক্টোবর পার্থ, চীন ও আফ্রিকায় নতুন ফ্লাইট চালুর পরিকল্পনা শ্রীলঙ্কান এয়ারলাইনসের দুবাই বিমানবন্দরে ফিরছে আন্তর্জাতিক ফ্লাইট, বাড়ছে ইউরোপ-এশিয়ার যোগাযোগ প্রধানমন্ত্রীর জাপান সফরের আগেই ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ থার্ড টার্মিনাল : জাপানের চার শর্তে সরকারের সিদ্ধান্তের অপেক্ষা ১২ পরিত্যক্ত উড়োজাহাজ নিয়ে বিপাকে বেবিচক, আটকে আছে বিক্রির প্রক্রিয়া ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল কম্বোডিয়ায় প্রতারণা চক্রের ফাঁদে আটকে থাকা ৩০ বাংলাদেশি দেশে ফিরলেন সৌদির অনুমতি মিললেই রিয়াদে ফ্লাইট চালু করবে বাংলাদেশ

শাহজালাল বিমানবন্দরে প্রবাসীদের জন্য ২০০ লাগেজ ট্রলি হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ | ৩:৪৯ পিএম

শাহজালাল বিমানবন্দরে প্রবাসীদের জন্য ২০০ লাগেজ ট্রলি হস্তান্তর

প্রবাসী কর্মীদের যাতায়াত আরও সহজ করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২০০টি লাগেজ ট্রলি হস্তান্তর করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। পাশাপাশি জাপানের সঙ্গে সম্প্রতি স্বাক্ষরিত চুক্তিতে নারী কর্মীদের বিশেষ সুরক্ষার বিষয়টিও তুলে ধরেছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক পরিদর্শন শেষে এক অনুষ্ঠানে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে ট্রলিগুলো হস্তান্তর করেন মন্ত্রী।

তিনি জানান, যাত্রীদের সুবিধা বাড়াতে আগামী কয়েক দিনের মধ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের উদ্যোগেও আরও ট্রলি যুক্ত করা হবে।

এ সময় গত ১৭ অক্টোবর জাপানের সঙ্গে স্বাক্ষরিত কর্মসংস্থানবিষয়ক সমঝোতা স্মারকের বিভিন্ন দিক তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, চুক্তির আওতায় বাংলাদেশি কর্মীরা জাপানের স্থানীয় শ্রমিকদের সমতুল্য আইনি সুরক্ষা পাবেন। এতে কর্মীদের দক্ষতা উন্নয়ন, উচ্চ বেতন এবং দীর্ঘমেয়াদে জাপানে বসবাসের সুযোগ তৈরির সম্ভাবনা রয়েছে।

চুক্তিতে নারী কর্মীদের অধিকার সুরক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে জানিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, কর্মক্ষেত্রে নারী ও পুরুষ সমান সুযোগ পাবেন। গর্ভাবস্থা বা সন্তান জন্মদানের কারণে কোনো নারী কর্মীকে চাকরিচ্যুত করা কিংবা বৈষম্যের শিকার করা যাবে না। গর্ভধারণ বা সন্তান জন্মদানের কারণে কাউকে জোর করে দেশে ফেরত পাঠানোর বাধ্যবাধকতাও চুক্তিতে রাখা হয়নি বলে জানান তিনি।

মন্ত্রী আশা প্রকাশ করেন, এ সমঝোতার ফলে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে।

এদিকে ফ্লাইট সংকটে আটকে পড়া যাত্রীদের বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তাঁদের দ্রুত গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প এয়ারলাইনসের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে মন্ত্রণালয়। আটকে পড়া যাত্রীদের মধ্যে বগুড়া ও কুমিল্লার দুজনের পরিচয় নিশ্চিত হওয়ার কথাও জানান তিনি। এ বিষয়ে সংশ্লিষ্ট মিশনগুলো কাজ করছে বলে জানান মন্ত্রী।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com