, , ,

শিরোনাম
ফ্লাইট বাতিলে সৌদিতে আটকা ৪ হাজার ভারতীয় ওমরাহ যাত্রী, দেশে ফেরাতে তৎপর দিল্লি ১২ বছর পর নতুন পোশাকে পিআইএর কেবিন ক্রুরা, যাত্রা শুরু ৩১ অক্টোবর পার্থ, চীন ও আফ্রিকায় নতুন ফ্লাইট চালুর পরিকল্পনা শ্রীলঙ্কান এয়ারলাইনসের দুবাই বিমানবন্দরে ফিরছে আন্তর্জাতিক ফ্লাইট, বাড়ছে ইউরোপ-এশিয়ার যোগাযোগ প্রধানমন্ত্রীর জাপান সফরের আগেই ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ থার্ড টার্মিনাল : জাপানের চার শর্তে সরকারের সিদ্ধান্তের অপেক্ষা ১২ পরিত্যক্ত উড়োজাহাজ নিয়ে বিপাকে বেবিচক, আটকে আছে বিক্রির প্রক্রিয়া ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল কম্বোডিয়ায় প্রতারণা চক্রের ফাঁদে আটকে থাকা ৩০ বাংলাদেশি দেশে ফিরলেন সৌদির অনুমতি মিললেই রিয়াদে ফ্লাইট চালু করবে বাংলাদেশ

সৌদির অনুমতি মিললেই রিয়াদে ফ্লাইট চালু করবে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ | ১১:২৬ এএম

সৌদির অনুমতি মিললেই রিয়াদে ফ্লাইট চালু করবে বাংলাদেশ

সৌদি আরবের কর্তৃপক্ষের অনুমতি পাওয়া গেলেই রিয়াদগামী ফ্লাইট চলাচল আবার শুরু করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। আপাতত এ রুটে ফ্লাইট বন্ধ থাকলেও যাত্রীদের ভোগান্তি কমাতে বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনা হয়ে যাত্রী পরিবহনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী। এ সময় তিনি ব্যাগেজ বেল্ট এলাকা ঘুরে দেখেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলে তাঁদের অভিজ্ঞতা শোনেন।

মন্ত্রী জানান, বিমানবন্দরে যাত্রীরা বর্তমানে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে লাগেজ হাতে পাচ্ছেন বলে তাঁকে জানিয়েছেন। সরাসরি ব্যাগেজ পর্যবেক্ষণ ব্যবস্থায়ও সন্তোষ প্রকাশ করেছেন তাঁরা। তবে যাত্রীসেবার এই মান ধরে রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, যাত্রীসেবার মান উন্নয়ন, লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং বিমানবন্দরে ভোগান্তি কমাতে সরকার কাজ করছে।

এদিকে প্রবাসী কর্মীদের লাগেজ বহনের সুবিধার্থে দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে ২০০টি ট্রলি সরবরাহ করেছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। এর মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০টি এবং চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে ২৫টি করে ট্রলি দেওয়া হয়েছে।

অন্যদিকে, সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আকাশপথের যোগাযোগ ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলে তাঁদের মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হবে। একইভাবে সৌদি আরবে আটকে পড়া ওমরাহ যাত্রীদেরও পরিস্থিতি স্বাভাবিক হলে ফিরিয়ে আনা হবে।

এ ছাড়া জাপানে কর্মরত বাংলাদেশিদের আইনি সুরক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে দেশটির সঙ্গে সহযোগিতা চুক্তি স্বাক্ষরের কথা জানিয়েছেন প্রবাসীকল্যাণমন্ত্রী। চুক্তিতে নারী কর্মীদের অধিকার রক্ষা এবং গর্ভাবস্থা বা সন্তান প্রসবের কারণে তাঁদের চাকরিচ্যুত করা ঠেকানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com