, , ,

শিরোনাম
ফ্লাইট বাতিলে সৌদিতে আটকা ৪ হাজার ভারতীয় ওমরাহ যাত্রী, দেশে ফেরাতে তৎপর দিল্লি ১২ বছর পর নতুন পোশাকে পিআইএর কেবিন ক্রুরা, যাত্রা শুরু ৩১ অক্টোবর পার্থ, চীন ও আফ্রিকায় নতুন ফ্লাইট চালুর পরিকল্পনা শ্রীলঙ্কান এয়ারলাইনসের দুবাই বিমানবন্দরে ফিরছে আন্তর্জাতিক ফ্লাইট, বাড়ছে ইউরোপ-এশিয়ার যোগাযোগ প্রধানমন্ত্রীর জাপান সফরের আগেই ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ থার্ড টার্মিনাল : জাপানের চার শর্তে সরকারের সিদ্ধান্তের অপেক্ষা ১২ পরিত্যক্ত উড়োজাহাজ নিয়ে বিপাকে বেবিচক, আটকে আছে বিক্রির প্রক্রিয়া ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল কম্বোডিয়ায় প্রতারণা চক্রের ফাঁদে আটকে থাকা ৩০ বাংলাদেশি দেশে ফিরলেন সৌদির অনুমতি মিললেই রিয়াদে ফ্লাইট চালু করবে বাংলাদেশ

থার্ড টার্মিনাল : জাপানের চার শর্তে সরকারের সিদ্ধান্তের অপেক্ষা

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ | ১:০৪ পিএম

থার্ড টার্মিনাল : জাপানের চার শর্তে সরকারের সিদ্ধান্তের অপেক্ষা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার চুক্তি চূড়ান্ত করতে বাংলাদেশ ও জাপানি কনসোর্টিয়ামের মধ্যে চারটি বিষয়ে মতবিরোধ দেখা দিয়েছে। গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব, রাজস্ব ভাগাভাগি, আইনি সুরক্ষা এবং ত্রুটি সংশোধনের সময়সীমা নিয়ে সমঝোতা না হওয়ায় চুক্তি আটকে আছে। বিষয়গুলো এখন সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের অপেক্ষায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অধিকাংশ বিষয়ে নীতিগত ঐকমত্য হলেও চারটি শর্তে দুই পক্ষের অবস্থান বিপরীতমুখী। এ কারণে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) অমীমাংসিত বিষয়গুলো জানিয়ে বিমান মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে।

জাপানি কনসোর্টিয়ামের শর্ত অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সার্বিক দায়িত্ব ও ঝুঁকি বহন করতে হবে। পাশাপাশি এ কার্যক্রম থেকে আয়ের অংশ পাওয়ার বিষয়েও নিশ্চয়তা চাওয়া হয়েছে।

রাজস্ব ভাগাভাগি নিয়ে দ্বিতীয় বিরোধ তৈরি হয়েছে। পূর্বনির্ধারিত সমঝোতা অনুযায়ী, বাংলাদেশকে ২৭ শতাংশ রাজস্ব দেওয়ার কথা থাকলেও অপারেশনাল প্রস্তুতি পর্বের আট মাসে সাড়ে ১৩ শতাংশ দেওয়ার প্রস্তাব করেছে জাপানি পক্ষ। এতে সরকারের সম্ভাব্য রাজস্ব কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

তৃতীয় বিরোধ আইনি সুরক্ষা নিয়ে। জাপানি কনসোর্টিয়াম বিশেষ আইনি সুবিধা ও দায়মুক্তি চাইলেও বাংলাদেশ এতে সম্মত নয়। সরকারের অবস্থান, বিদেশি বিনিয়োগকারীদের ক্ষেত্রে সাধারণভাবে প্রযোজ্য আইন পরিবর্তন বা নতুন আইন প্রণয়ন করা হলে তা এই প্রতিষ্ঠানের ক্ষেত্রেও কার্যকর হতে হবে।

চতুর্থ বিষয়টি প্রকল্পের ত্রুটি সংশোধনের সময়সীমা। বাংলাদেশ এ মেয়াদ নয় মাস রাখতে চাইলেও জাপানি পক্ষ ১২ মাস করার দাবি জানিয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com