, , ,

শিরোনাম
ফ্লাইট বাতিলে সৌদিতে আটকা ৪ হাজার ভারতীয় ওমরাহ যাত্রী, দেশে ফেরাতে তৎপর দিল্লি ১২ বছর পর নতুন পোশাকে পিআইএর কেবিন ক্রুরা, যাত্রা শুরু ৩১ অক্টোবর পার্থ, চীন ও আফ্রিকায় নতুন ফ্লাইট চালুর পরিকল্পনা শ্রীলঙ্কান এয়ারলাইনসের দুবাই বিমানবন্দরে ফিরছে আন্তর্জাতিক ফ্লাইট, বাড়ছে ইউরোপ-এশিয়ার যোগাযোগ প্রধানমন্ত্রীর জাপান সফরের আগেই ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ থার্ড টার্মিনাল : জাপানের চার শর্তে সরকারের সিদ্ধান্তের অপেক্ষা ১২ পরিত্যক্ত উড়োজাহাজ নিয়ে বিপাকে বেবিচক, আটকে আছে বিক্রির প্রক্রিয়া ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল কম্বোডিয়ায় প্রতারণা চক্রের ফাঁদে আটকে থাকা ৩০ বাংলাদেশি দেশে ফিরলেন সৌদির অনুমতি মিললেই রিয়াদে ফ্লাইট চালু করবে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর জাপান সফরের আগেই ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ | ৫:২৬ পিএম

প্রধানমন্ত্রীর জাপান সফরের আগেই ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরকে কেন্দ্র করে ঢাকা-নারিতা রুটে সরাসরি ফ্লাইটের সংখ্যা দ্বিগুণ করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ২৯ অক্টোবর থেকে সপ্তাহে একটি ফ্লাইটের পরিবর্তে দুটি ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।

নতুন সূচি অনুযায়ী, প্রতি সোমবারের পাশাপাশি বৃহস্পতিবারও ঢাকা থেকে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে যাতায়াত করবে বিমানের উড়োজাহাজ। এতে দুই দেশের মধ্যে আকাশপথে যোগাযোগের সুযোগ বাড়বে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ জানিয়েছেন, চলতি মাসের শেষ দিক থেকেই এ রুটে দ্বিতীয় ফ্লাইট যুক্ত হচ্ছে। আগামী ২৯ অক্টোবর থেকে নতুন ফ্লাইটটি নিয়মিত চলাচল শুরু করবে।

বিমান সূত্রে জানা গেছে, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে ২৯ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখেই ঢাকা-নারিতা রুটে ফ্লাইট বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

ফ্লাইটের সংখ্যা বাড়লে জাপানে বসবাসরত বাংলাদেশি প্রবাসী, শিক্ষার্থী, গবেষক, ব্যবসায়ী ও পর্যটকদের যাতায়াত আরও সহজ হতে পারে। পাশাপাশি দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ সম্প্রসারণেও নতুন সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছরের বিরতি শেষে ২০২৩ সালের সেপ্টেম্বরে ঢাকা-নারিতা রুটে সরাসরি ফ্লাইট চালু করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে উড়োজাহাজের সংকট, পরিচালন ব্যয় ও বাণিজ্যিক বিবেচনায় ২০২৫ সালের ১ জুলাই এ রুটে ফ্লাইট বন্ধ হয়ে যায়।

পরবর্তী সময়ে গত জুলাইয়ে আবারও ঢাকা-নারিতা রুটে সরাসরি ফ্লাইট চালু করে বিমান। এবার সপ্তাহে একটি থেকে দুটি ফ্লাইটে উন্নীত করার সিদ্ধান্তের মাধ্যমে জাপানগামী যাত্রীদের জন্য ভ্রমণের সুযোগ আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হলো।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com