, , ,

শিরোনাম
ফ্লাইট বাতিলে সৌদিতে আটকা ৪ হাজার ভারতীয় ওমরাহ যাত্রী, দেশে ফেরাতে তৎপর দিল্লি ১২ বছর পর নতুন পোশাকে পিআইএর কেবিন ক্রুরা, যাত্রা শুরু ৩১ অক্টোবর পার্থ, চীন ও আফ্রিকায় নতুন ফ্লাইট চালুর পরিকল্পনা শ্রীলঙ্কান এয়ারলাইনসের দুবাই বিমানবন্দরে ফিরছে আন্তর্জাতিক ফ্লাইট, বাড়ছে ইউরোপ-এশিয়ার যোগাযোগ প্রধানমন্ত্রীর জাপান সফরের আগেই ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ থার্ড টার্মিনাল : জাপানের চার শর্তে সরকারের সিদ্ধান্তের অপেক্ষা ১২ পরিত্যক্ত উড়োজাহাজ নিয়ে বিপাকে বেবিচক, আটকে আছে বিক্রির প্রক্রিয়া ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল কম্বোডিয়ায় প্রতারণা চক্রের ফাঁদে আটকে থাকা ৩০ বাংলাদেশি দেশে ফিরলেন সৌদির অনুমতি মিললেই রিয়াদে ফ্লাইট চালু করবে বাংলাদেশ

বাংলাদেশের পর্যটন খাতে ১২০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা জাপানি বিনিয়োগকারীদের

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ | ১২:২৭ পিএম

বাংলাদেশের পর্যটন খাতে ১২০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা জাপানি বিনিয়োগকারীদের

বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে প্রাথমিকভাবে ১২০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন জাপানি বিনিয়োগকারীরা। এ বিনিয়োগের মাধ্যমে দেশের পর্যটন অবকাঠামো ও আতিথেয়তা খাতের বিকাশে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে জাপানি বিনিয়োগকারীদের একটি প্রতিনিধিদল এ ঘোষণা দেয়। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে পর্যটনমন্ত্রী বলেন, বাংলাদেশের পর্যটন খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। সুন্দরবন, কক্সবাজারের দীর্ঘ সমুদ্রসৈকত এবং সিলেটের চা-বাগানসহ দেশের বিভিন্ন পর্যটন আকর্ষণ বিদেশি বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। এ খাতের উন্নয়নে সরকার বিদেশি বিনিয়োগকে স্বাগত জানাচ্ছে।

জাপানকে বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের অবকাঠামো উন্নয়নে জাপানের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। পর্যটন খাতের বিকাশেও জাপানি বিনিয়োগকারীদের সহযোগিতা প্রত্যাশা করছে সরকার। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে যৌথভাবে কাজ করার আগ্রহও প্রকাশ করেন তিনি।

বৈঠকে জাপানি প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। আলোচনার একপর্যায়ে তাঁরা প্রাথমিকভাবে ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

বিনিয়োগ ঘোষণাকে স্বাগত জানিয়ে পর্যটনমন্ত্রী বলেন, প্রস্তাব আনুষ্ঠানিকভাবে জমা পড়ার পর সরকার প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক পদক্ষেপ নেবে। পাশাপাশি সম্ভাব্য বিনিয়োগকারীদের দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্র সরেজমিনে পরিদর্শনের ব্যবস্থা করবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com