, , ,

শিরোনাম
ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, সপ্তাহে ৫৬ ফ্লাইটের প্রস্তাব ৩৫ হাজার ফুট থেকে ৯ হাজার ফুটে নামল ডেল্টার বিমান, আতঙ্কিত যাত্রীরা শাহজালাল বিমানবন্দরে স্ক্যানার কর্মীদের রেডিয়েশন ঝুঁকি প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে বাতিল ৬০০টির বেশি ফ্লাইট মালয়েশিয়ায় অভিযানে ১৫৫ বাংলাদেশি আটক ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা ২৯ অক্টোবর শুরু হচ্ছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার

যাত্রী ভোগান্তি কমাতেই বিমানবন্দর এলাকায় বিশেষ অভিযান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৫ জুলাই ২০২৬ | ১০:১৭ এএম

যাত্রী ভোগান্তি কমাতেই বিমানবন্দর এলাকায় বিশেষ অভিযান

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও আশপাশের এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে বিমানবন্দর থানা-পুলিশ। প্রবাসী যাত্রীদের ভোগান্তি কমানো এবং বিমানবন্দর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত এ অভিযানে মোট ৮২ জনকে আটক করা হয়েছে।

শনিবার বিমানবন্দর গোলচত্বর, বিআরটিএ স্টেশন, বিমানবন্দর রেলওয়ে স্টেশন, পুলিশ বক্স, বিমানবন্দরের প্রবেশপথ, ভিভিআইপি ও ভিআইপি সড়কসহ আশপাশের বিভিন্ন স্থানে একযোগে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানিয়েছে, অভিযানে ৫৮ জন মাদকাসক্ত পথশিশু এবং বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে আরও ২৪ জনকে আটক করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদী বলেন, বিমানবন্দর এলাকায় ভবঘুরে, ভিক্ষুক ও মাদকাসক্তদের অবস্থানের কারণে যাত্রী, বিশেষ করে প্রবাসীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। এ পরিস্থিতি মোকাবিলায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি আরও জানান, আটক শিশুদের ক্ষেত্রে শিশু আইন, ২০১৩ অনুযায়ী ‘শিশুবিষয়ক পুলিশ কর্মকর্তার’ মাধ্যমে প্রয়োজনীয় সুরক্ষামূলক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বিমানবন্দর এলাকায় নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। জনস্বার্থে এবং বিমানবন্দর এলাকার নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com