, , ,

শিরোনাম
হজ ২০২৭ : অনুমতি পেল ৭০২ এজেন্সি প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে স্টেক অ্যান্ড এস্কেপ, র‍্যাফেল জিতলেই কক্সবাজার ভ্রমণ নয়াদিল্লিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম ফাউন্ডেশনের আত্মপ্রকাশ মাদক চোরাচালান ঠেকাতে বিমানবন্দর-টার্মিনালে বসছে স্ক্যানার ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, সপ্তাহে ৫৬ ফ্লাইটের প্রস্তাব ৩৫ হাজার ফুট থেকে ৯ হাজার ফুটে নামল ডেল্টার বিমান, আতঙ্কিত যাত্রীরা শাহজালাল বিমানবন্দরে স্ক্যানার কর্মীদের রেডিয়েশন ঝুঁকি প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে বাতিল ৬০০টির বেশি ফ্লাইট মালয়েশিয়ায় অভিযানে ১৫৫ বাংলাদেশি আটক ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী

শাহজালালের আদলে গড়ে উঠছে বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৫ জুন ২০২৬ | ৩:৪৫ পিএম

শাহজালালের আদলে গড়ে উঠছে বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আদলে আধুনিক মানের একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। বগুড়ায় নির্মিতব্য এই বিমানবন্দর চালু হলে এটি হবে দেশের পঞ্চম আন্তর্জাতিক বিমানবন্দর।

প্রস্তাবিত প্রকল্প অনুযায়ী বিমানবন্দরে থাকবে ১০ হাজার ৫০০ ফুট দীর্ঘ রানওয়ে, আধুনিক টার্মিনাল ভবন, আন্তর্জাতিক কার্গো সুবিধা, বৃহৎ বিমানঘাঁটি এবং ফ্লাইং একাডেমি। এতে উত্তরাঞ্চলের অর্থনীতি, কৃষি, শিল্প ও রপ্তানি খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, বিমানবন্দরটি ধাপে ধাপে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে। প্রথম ধাপে নতুন রানওয়ে ও আধুনিক অবকাঠামো নির্মাণ শুরু হবে। ভবিষ্যতে দ্বিতীয় রানওয়ে নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

প্রকল্প বাস্তবায়নে প্রায় ৩ হাজার একর জমি অধিগ্রহণের প্রয়োজন হতে পারে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছে সরকার। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) প্রকল্পটি বাস্তবায়ন করবে এবং এর জন্য সম্ভাব্যতা সমীক্ষা ও মহাপরিকল্পনা প্রণয়নে পরামর্শক নিয়োগের প্রক্রিয়া চলছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দর চালু হলে উত্তরাঞ্চলের যোগাযোগ, পর্যটন, কর্মসংস্থান এবং সামগ্রিক অর্থনীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com