, , ,

শিরোনাম
জাপান সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হচ্ছেন বিমান ও পর্যটনমন্ত্রী চট্টগ্রাম বিমানবন্দরে ১.৪৮২ কেজি স্বর্ণসহ যাত্রী আটক সৌদি আরবে নিরাপত্তা শঙ্কা, ৪ নভেম্বর পর্যন্ত বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট বন্ধ সমুদ্রের বুক ছুঁয়ে রানওয়ে, আন্তর্জাতিক যোগাযোগে নতুন সম্ভাবনায় কক্সবাজার রিয়াদে ফ্লাইট চালুর ঘোষণার পরই বিস্ফোরণ, নতুন করে আতঙ্ক কাতার এয়ারওয়েজের বহরে আসছে নতুন এ৩২১এলআর ফিলিপাইনে মাঝ আকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ, নিহত ৪ পাইলট ফ্লাইট বাতিলে সৌদিতে আটকা ৪ হাজার ভারতীয় ওমরাহ যাত্রী, দেশে ফেরাতে তৎপর দিল্লি ১২ বছর পর নতুন পোশাকে পিআইএর কেবিন ক্রুরা, যাত্রা শুরু ৩১ অক্টোবর পার্থ, চীন ও আফ্রিকায় নতুন ফ্লাইট চালুর পরিকল্পনা শ্রীলঙ্কান এয়ারলাইনসের

বোয়িংয়ের পর এবার এয়ারবাস, ১০ উড়োজাহাজ কিনবে বাংলাদেশ

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ১০:১৮ এএম

বোয়িংয়ের পর এবার এয়ারবাস, ১০ উড়োজাহাজ কিনবে বাংলাদেশ

বোয়িংয়ের পর এবার ইউরোপের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি নতুন উড়োজাহাজ কিনতে যাচ্ছে বাংলাদেশ। আগামী অক্টোবরেই এ বিষয়ে চুক্তি হতে পারে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কেনার বিষয়ে আলোচনা চলছে এবং অক্টোবরেই চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে নতুন উড়োজাহাজ নির্ধারিত সময়ে হাতে পাওয়া নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। এ কারণে সরকার একদিকে এয়ারবাস কেনার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পাশাপাশি অন্য উৎস থেকেও উড়োজাহাজ সংগ্রহের বিকল্প পরিকল্পনা করছে।

বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে রয়েছে ১৯টি উড়োজাহাজ। এর মধ্যে দুটি প্রায় গ্রাউন্ডেড হওয়ার অবস্থায় থাকায় কার্যকরভাবে প্রায় ১৭টি উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করতে হচ্ছে। আগামী কয়েক বছরে বহরের আরও কয়েকটি উড়োজাহাজ পুরোনো হয়ে যাবে।

এ অবস্থায় যাত্রী পরিবহন সক্ষমতা ধরে রাখা এবং ভবিষ্যতে আন্তর্জাতিক রুট সম্প্রসারণের জন্য বহর বড় করার উদ্যোগ নিয়েছে সরকার।

এর আগে যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তি করেছে বাংলাদেশ। এর আগে করা আরও ১৪টি উড়োজাহাজের চুক্তি মিলিয়ে বোয়িংয়ের সঙ্গে বাংলাদেশের মোট চুক্তিবদ্ধ উড়োজাহাজের সংখ্যা দাঁড়িয়েছে ২৫টিতে।

তবে এসব উড়োজাহাজ একসঙ্গে দেশে আসবে না। চুক্তি অনুযায়ী প্রথম বোয়িং উড়োজাহাজটি ২০৩১ সালে দেশে আসার কথা। এরপর পর্যায়ক্রমে ২০৩৫-৩৬ সাল পর্যন্ত বাকি উড়োজাহাজগুলো সরবরাহ করা হবে।

নতুন উড়োজাহাজ হাতে পাওয়ার আগ পর্যন্ত বহরের ঘাটতি সামাল দিতে লিজের মাধ্যমে অন্তত আরও ১০টি উড়োজাহাজ সংগ্রহের প্রক্রিয়াও চলছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com