, , ,

শিরোনাম
তৃতীয় টার্মিনাল : ২১ হাজার কোটির প্রকল্পে সাড়ে ৪ হাজার কোটি টাকার অনিয়ম! বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি নাসের রহমান, সহ-সভাপতি আহমেদ ইউসুফ ওয়ালিদ তৃতীয় টার্মিনাল প্রকল্পে অনিয়মের অভিযোগ অস্বীকার সিএএবির, তদন্তের ঘোষণা সরকারের খানজাহান আলী বিমানবন্দরে চীনা বিনিয়োগের সম্ভাবনা থার্ড টার্মিনাল প্রকল্পে দুর্নীতির অভিযোগ তদন্ত হবে, কাউকে ছাড় নয় : প্রতিমন্ত্রী শাহজালালের তৃতীয় টার্মিনালে বসছে অত্যাধুনিক ৪জি-৫জি ইনডোর টেলিকম নেটওয়ার্ক একটি দেশের চেয়েও বড় বিশ্বের বৃহত্তম বিমানবন্দর আইএটিএর প্রথম নারী মহাপরিচালক হলেন সাদিয়া জাহিদি ভারতীয়দের ভিসা সুবিধা বাতিল করল চার দেশ শাহজালাল বিমানবন্দরে ১১.৮ কেজি গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার

সেপ্টেম্বর থেকে ঢাকা-কাঠমান্ডু ফ্লাইট পুনরায় চালু করছে ইউএস-বাংলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১২ জুলাই ২০২৬ | ১১:০৭ এএম

সেপ্টেম্বর থেকে ঢাকা-কাঠমান্ডু ফ্লাইট পুনরায় চালু করছে ইউএস-বাংলা

দীর্ঘ আট বছরেরও বেশি সময় পর আগামী সেপ্টেম্বর থেকে ঢাকা-কাঠমান্ডু রুটে পুনরায় নিয়মিত ফ্লাইট চালু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এ পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশ ও নেপালের মধ্যে আকাশপথে যোগাযোগ আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বেসরকারি এই বিমান সংস্থাটি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করেছে। এতে বাংলাদেশ ও নেপালের মধ্যে ভ্রমণ, ব্যবসা এবং পর্যটনে নতুন গতি আসবে।

২০১৮ সালের মার্চে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার একটি উড়োজাহাজ দুর্ঘটনার পর ঢাকা-কাঠমান্ডু রুটে সংস্থাটির ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ সময় ধরে এই রুটে তাদের কার্যক্রম স্থগিত ছিল।

সূত্রগুলো জানিয়েছে, ফ্লাইট পুনরায় চালুর সব ধরনের প্রস্তুতি চলছে। নিয়মিত ফ্লাইট চালু হলে দুই প্রতিবেশী দেশের মধ্যে পর্যটন, ব্যবসায়িক যোগাযোগ এবং জনগণের পারস্পরিক যাতায়াত আরও সহজ হবে।

নেপাল দীর্ঘদিন ধরেই বাংলাদেশি পর্যটকদের জনপ্রিয় গন্তব্য। পাশাপাশি ব্যবসায়িক সফর, ধর্মীয় ভ্রমণ এবং অবকাশ যাপনের জন্যও এই রুটের চাহিদা রয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স শিগগিরই ফ্লাইটের সময়সূচি, টিকিট বিক্রি এবং অন্যান্য বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে বলে জানা গেছে। নতুন এই উদ্যোগের মাধ্যমে আট বছরের বেশি সময় পর আবারও নেপালের আকাশপথে নিজেদের উপস্থিতি নিশ্চিত করতে যাচ্ছে বিমান সংস্থাটি।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com