, , ,

শিরোনাম
ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, সপ্তাহে ৫৬ ফ্লাইটের প্রস্তাব ৩৫ হাজার ফুট থেকে ৯ হাজার ফুটে নামল ডেল্টার বিমান, আতঙ্কিত যাত্রীরা শাহজালাল বিমানবন্দরে স্ক্যানার কর্মীদের রেডিয়েশন ঝুঁকি প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে বাতিল ৬০০টির বেশি ফ্লাইট মালয়েশিয়ায় অভিযানে ১৫৫ বাংলাদেশি আটক ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা ২৯ অক্টোবর শুরু হচ্ছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার

ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট চালু করছে রিয়াদ এয়ার, টিকিট বিক্রি শুরু

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ০১ জুলাই ২০২৬ | ৩:৩২ এএম

ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট চালু করছে রিয়াদ এয়ার, টিকিট বিক্রি শুরু

সৌদি আরবের নতুন জাতীয় উড়োজাহাজ সংস্থা রিয়াদ এয়ার ঢাকা, কুয়ালালামপুর ও মালাগায় নতুন আন্তর্জাতিক ফ্লাইটের টিকিট বিক্রি শুরু করেছে। নতুন এই তিনটি গন্তব্য যুক্ত হওয়ার মাধ্যমে এয়ারলাইনটির আন্তর্জাতিক নেটওয়ার্কের শহরের সংখ্যা বেড়ে দাঁড়াবে নয়টিতে।

এয়ারলাইনটির ঘোষণায় বলা হয়েছে, আগামী ৭ আগস্ট থেকে ঢাকা-রিয়াদ রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু হবে। এর আগে ১৪ জুলাই মালাগা এবং ৩০ জুলাই কুয়ালালামপুর রুটে ফ্লাইট চালু করবে সংস্থাটি।

চলতি মাসের ১০ জুন বাণিজ্যিক কার্যক্রম শুরু করে রিয়াদ এয়ার। উদ্বোধনী ফ্লাইট আরএক্স৪০১ সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের লন্ডন হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে উড্ডয়ন করে। ফ্লাইটটি পরিচালিত হয় এয়ারলাইনটির নতুন বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজে।

রিয়াদ এয়ারের ড্রিমলাইনার বহরের বাণিজ্যিক যাত্রার সূচনার পাশাপাশি এটি সৌদি আরবের বিমান পরিবহন খাত সম্প্রসারণ এবং আন্তর্জাতিক সংযোগ জোরদারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

সম্প্রতি এয়ারলাইনটি রিয়াদ ও কায়রোর মধ্যে প্রতিদিন দুইটি ড্রিমলাইনার ফ্লাইট চালুর ঘোষণা দেয়। গত ২৫ জুন থেকে ওই রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com