, , ,

শিরোনাম
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে বাতিল ৬০০টির বেশি ফ্লাইট মালয়েশিয়ায় অভিযানে ১৫৫ বাংলাদেশি আটক ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা ২৯ অক্টোবর শুরু হচ্ছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস কেনার প্রস্তাব বিবেচনার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের মিয়ামি বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ শাহজালালে হঠাৎ বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ

বিমানবন্দরে বার্ড স্ট্রাইক কমাতে বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা দিতে চায় ইতালি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২২ জুন ২০২৬ | ১২:৪৬ পিএম

বিমানবন্দরে বার্ড স্ট্রাইক কমাতে বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা দিতে চায় ইতালি

দেশের বিমানবন্দরগুলোতে পাখির আঘাতে (বার্ড স্ট্রাইক) উড়োজাহাজের ক্ষয়ক্ষতি ও উড্ডয়ন–অবতরণে বিঘ্ন রোধে আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যবস্থা চালুর বিষয়ে বাংলাদেশকে সহায়তার আগ্রহ প্রকাশ করেছে ইতালি।

সোমবার (২২ জুন) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমের সঙ্গে সাক্ষাৎকালে এ প্রস্তাব তুলে ধরেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।

বৈঠকে জানানো হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের বিভিন্ন বিমানবন্দরে বিশেষ করে শীত মৌসুমে পাখির আনাগোনা বেড়ে যায়, যা রানওয়েতে উড্ডয়ন ও অবতরণে ঝুঁকি তৈরি করে এবং কখনও কখনও ফ্লাইট বিলম্ব বা ক্ষয়ক্ষতির কারণ হয়।

এ সমস্যা সমাধানে ইতালির পক্ষ থেকে ‘বার্ড কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেম (বিসিএমএস)’ চালুর প্রস্তাব দেওয়া হয়। ইতালির ‘দ্য এজ কোম্পানি’ এই খাতে কারিগরি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে বলে বৈঠকে জানানো হয়।

প্রস্তাবিত এই ব্যবস্থা বিমানবন্দর এলাকায় পাখির চলাচল পর্যবেক্ষণ, নিয়ন্ত্রণ এবং নিরাপদে সরিয়ে দেওয়ার মাধ্যমে বার্ড স্ট্রাইক ঝুঁকি কমাতে সাহায্য করবে বলে জানানো হয়।

এ সময় দুই দেশের মধ্যে বিমান খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। এর মধ্যে ঢাকা-রোম রুটে ফ্লাইট সংখ্যা বৃদ্ধি, বিমানকর্মীদের উন্নত প্রশিক্ষণ এবং বিমানবন্দর অবকাঠামো উন্নয়নে সম্ভাব্য বিনিয়োগের বিষয়টি গুরুত্ব পায়।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com