, , ,

শিরোনাম
শাহজালাল বিমানবন্দরে স্ক্যানার কর্মীদের রেডিয়েশন ঝুঁকি প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে বাতিল ৬০০টির বেশি ফ্লাইট মালয়েশিয়ায় অভিযানে ১৫৫ বাংলাদেশি আটক ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা ২৯ অক্টোবর শুরু হচ্ছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস কেনার প্রস্তাব বিবেচনার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের মিয়ামি বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যাত্রীদের জন্য এমিরেটসের নতুন ‘ইউ-ড্রিম’ হেডরেস্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২০ জুলাই ২০২৬ | ৩:১৫ পিএম

যাত্রীদের জন্য এমিরেটসের নতুন ‘ইউ-ড্রিম’ হেডরেস্ট

ইকোনমি শ্রেণির যাত্রীদের ভ্রমণ আরও আরামদায়ক করতে বিশ্বের প্রথম ‘ইউ-ড্রিম’ হেডরেস্ট চালু করেছে এমিরেটস। নতুন এই উদ্ভাবনী হেডরেস্ট ঘুম বা বিশ্রামের সময় যাত্রীদের মাথা ও ঘাড়কে অতিরিক্ত সমর্থন দিয়ে দীর্ঘ যাত্রাকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে।

এ প্রকল্প বাস্তবায়নে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে এমিরেটস। ইতোমধ্যে তাদের উড়োজাহাজে ধাপে ধাপে নতুন হেডরেস্ট স্থাপনের কাজ শুরু হয়েছে।

সাফরান সিটসের উদ্ভাবিত জেড৪০০ আসনের অংশ হিসেবে তৈরি ইউ-ড্রিম হেডরেস্টে রয়েছে নরম চামড়ার প্যাডিং এবং ভাঁজযোগ্য দুই পাশের উইং, যা যাত্রীর মাথা ও ঘাড়কে আলতোভাবে ধরে রাখে। ফলে ঘুমের সময় মাথা সামনে বা পাশে হেলে পড়ার সম্ভাবনা কমে যায়।

এ ছাড়া হেডরেস্টটি যাত্রীর উচ্চতা ও শারীরিক গঠনের সঙ্গে সামঞ্জস্য রেখে উপরে-নিচে সরানো এবং বিভিন্ন কোণে কাত করা যায়, যা ব্যক্তিগত আরাম নিশ্চিত করে।

এমিরেটস জানিয়েছে, ইউ-ড্রিম হেডরেস্ট ইউরোপিয়ান ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সির (ইএএসএ) কঠোর নিরাপত্তা মানদণ্ড অনুযায়ী স্বাধীনভাবে পরীক্ষা ও অনুমোদিত। যাত্রীরাও নতুন এ সুবিধাকে ইতিবাচকভাবে গ্রহণ করছেন। প্রয়োজনে কেবিন ক্রুরা এটি ব্যবহারে সহায়তা করছেন এবং প্রতিটি ফ্লাইট শেষে হেডরেস্ট সহজেই পরিষ্কার ও জীবাণুমুক্ত করা হচ্ছে।

বর্তমানে এমিরেটসের তিনটি এয়ারবাস এ৩৫০ উড়োজাহাজে এই হেডরেস্ট ব্যবহার করা হচ্ছে। চলতি বছরের মধ্যেই বহরে থাকা সব এ৩৫০ উড়োজাহাজে এটি স্থাপনের পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া এমিরেটসের অর্ডার করা সব বোয়িং ৭৭৭এক্স উড়োজাহাজে কারখানাতেই ইউ-ড্রিম হেডরেস্ট সংযোজন করা হবে। পাশাপাশি ২০২৭ সাল থেকে ধাপে ধাপে রেট্রোফিট করা এয়ারবাস এ৩৮০ ও বোয়িং ৭৭৭ উড়োজাহাজেও নতুন এই হেডরেস্ট স্থাপন শুরু হবে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com