, , ,

শিরোনাম
লিবিয়া থেকে ফিরছেন আরও ১৭৪ বাংলাদেশি, ৪১ জন অসুস্থ আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা জাপান সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হচ্ছেন বিমান ও পর্যটনমন্ত্রী চট্টগ্রাম বিমানবন্দরে ১.৪৮২ কেজি স্বর্ণসহ যাত্রী আটক সৌদি আরবে নিরাপত্তা শঙ্কা, ৪ নভেম্বর পর্যন্ত বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট বন্ধ সমুদ্রের বুক ছুঁয়ে রানওয়ে, আন্তর্জাতিক যোগাযোগে নতুন সম্ভাবনায় কক্সবাজার রিয়াদে ফ্লাইট চালুর ঘোষণার পরই বিস্ফোরণ, নতুন করে আতঙ্ক কাতার এয়ারওয়েজের বহরে আসছে নতুন এ৩২১এলআর ফিলিপাইনে মাঝ আকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ, নিহত ৪ পাইলট ফ্লাইট বাতিলে সৌদিতে আটকা ৪ হাজার ভারতীয় ওমরাহ যাত্রী, দেশে ফেরাতে তৎপর দিল্লি

উড্ডয়নের পরই এয়ার অ্যাস্ট্রার ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬ | ৩:২১ এএম

উড্ডয়নের পরই এয়ার অ্যাস্ট্রার ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

ঢাকা থেকে চট্টগ্রামগামী বেসরকারি এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রার একটি ফ্লাইট উড্ডয়নের পরপরই যান্ত্রিক ত্রুটি শনাক্ত হওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ঘটনার সময় উড়োজাহাজে থাকা ৭০ জন যাত্রী নিরাপদে অবতরণ করেন। পরে তাদের বিকল্প ফ্লাইটে গন্তব্যে পাঠানো হয়।

রোববার (৫ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুর ১২টার দিকে ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। তবে উড্ডয়নের মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে উড়োজাহাজটির একটি ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। পরিস্থিতি মূল্যায়ন করে পাইলট নিরাপত্তার স্বার্থে অবিলম্বে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন।

পরবর্তীতে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করে। এতে কোনো হতাহত বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজে থাকা ৭০ জন যাত্রীকে প্রয়োজনীয় সহায়তা দিয়ে বিকল্প ফ্লাইটে চট্টগ্রামে পাঠানো হয়েছে, যাতে তাদের যাত্রা নির্বিঘ্নে সম্পন্ন হয়।

তবে উড়োজাহাজটির ইঞ্জিনে কী ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল, সে বিষয়ে এয়ার অ্যাস্ট্রা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। সংশ্লিষ্ট প্রকৌশলীরা উড়োজাহাজটি পরীক্ষা করে ত্রুটির কারণ অনুসন্ধান করছেন বলে জানা গেছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com