, , ,

শিরোনাম
জাপান সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হচ্ছেন বিমান ও পর্যটনমন্ত্রী চট্টগ্রাম বিমানবন্দরে ১.৪৮২ কেজি স্বর্ণসহ যাত্রী আটক সৌদি আরবে নিরাপত্তা শঙ্কা, ৪ নভেম্বর পর্যন্ত বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট বন্ধ সমুদ্রের বুক ছুঁয়ে রানওয়ে, আন্তর্জাতিক যোগাযোগে নতুন সম্ভাবনায় কক্সবাজার রিয়াদে ফ্লাইট চালুর ঘোষণার পরই বিস্ফোরণ, নতুন করে আতঙ্ক কাতার এয়ারওয়েজের বহরে আসছে নতুন এ৩২১এলআর ফিলিপাইনে মাঝ আকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ, নিহত ৪ পাইলট ফ্লাইট বাতিলে সৌদিতে আটকা ৪ হাজার ভারতীয় ওমরাহ যাত্রী, দেশে ফেরাতে তৎপর দিল্লি ১২ বছর পর নতুন পোশাকে পিআইএর কেবিন ক্রুরা, যাত্রা শুরু ৩১ অক্টোবর পার্থ, চীন ও আফ্রিকায় নতুন ফ্লাইট চালুর পরিকল্পনা শ্রীলঙ্কান এয়ারলাইনসের

বিমানের বহরে যুক্ত হচ্ছে আরও ১১ বোয়িং, বুধবার চুক্তি

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ | ১০:৪০ এএম

বিমানের বহরে যুক্ত হচ্ছে আরও ১১ বোয়িং, বুধবার চুক্তি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে আরও ১১টি বোয়িং উড়োজাহাজ যুক্ত করতে বুধবার মার্কিন নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের সাইডলাইনে এ চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।

নিউইয়র্ক সময় বুধবার বিকেল ৪টা ১৫ মিনিটে চুক্তি স্বাক্ষর হতে পারে।

বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমী আক্তার হোসাইন চুক্তিতে স্বাক্ষর করবেন। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানও অনুষ্ঠানটি প্রত্যক্ষ করতে পারেন।

চুক্তি স্বাক্ষরের পর বোয়িংয়ের গ্লোবাল প্রেসিডেন্ট ড. ব্রেন্ডন নেলসন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

এর আগে গত ৩০ এপ্রিল বোয়িংয়ের সঙ্গে ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করে বিমান। ওই চুক্তিতে ছিল ১৪টি উড়োজাহাজ—আটটি ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি ৭৮৭-৯ এবং চারটি ৭৩৭-৮। নতুন ১১টি যুক্ত হলে বোয়িং থেকে বিমানের পরিকল্পিত উড়োজাহাজ সংগ্রহের সংখ্যা দাঁড়াবে ২৫টি।

তবে নতুন ১১টি উড়োজাহাজের মডেল, মূল্য, অর্থায়ন ও সরবরাহের সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি।

এদিকে এয়ারবাসের কাছ থেকেও ১০টি উড়োজাহাজ কেনার প্রস্তাব বিবেচনা করছে বিমান। এর মধ্যে রয়েছে চারটি এ৩৫০-৯০০ এবং ছয়টি এ৩২১নিও।

দুই প্রস্তাব বাস্তবায়িত হলে বিমানের ভবিষ্যৎ উড়োজাহাজ সংগ্রহের সম্ভাব্য সংখ্যা দাঁড়াবে ৩৫টি। বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে রয়েছে ১৯টি উড়োজাহাজ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com