, , ,

শিরোনাম
লিবিয়া থেকে ফিরছেন আরও ১৭৪ বাংলাদেশি, ৪১ জন অসুস্থ আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা জাপান সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হচ্ছেন বিমান ও পর্যটনমন্ত্রী চট্টগ্রাম বিমানবন্দরে ১.৪৮২ কেজি স্বর্ণসহ যাত্রী আটক সৌদি আরবে নিরাপত্তা শঙ্কা, ৪ নভেম্বর পর্যন্ত বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট বন্ধ সমুদ্রের বুক ছুঁয়ে রানওয়ে, আন্তর্জাতিক যোগাযোগে নতুন সম্ভাবনায় কক্সবাজার রিয়াদে ফ্লাইট চালুর ঘোষণার পরই বিস্ফোরণ, নতুন করে আতঙ্ক কাতার এয়ারওয়েজের বহরে আসছে নতুন এ৩২১এলআর ফিলিপাইনে মাঝ আকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ, নিহত ৪ পাইলট ফ্লাইট বাতিলে সৌদিতে আটকা ৪ হাজার ভারতীয় ওমরাহ যাত্রী, দেশে ফেরাতে তৎপর দিল্লি

কাতার এয়ারওয়েজের বহরে আসছে নতুন এ৩২১এলআর

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ | ৩:৩০ পিএম

কাতার এয়ারওয়েজের বহরে আসছে নতুন এ৩২১এলআর

কাতার এয়ারওয়েজের বহরে যুক্ত হতে যাচ্ছে এয়ারবাসের দীর্ঘপাল্লার উড়োজাহাজ এ৩২১এলআর। ২০২৬ সালের শেষ নাগাদ প্রথম উড়োজাহাজটি পাওয়ার পরিকল্পনা রয়েছে সংস্থাটির। নতুন এই উড়োজাহাজে উন্নত বিজনেস ক্লাস আসন যুক্ত করে যাত্রীদের আরাম ও গোপনীয়তা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

কাতার এয়ারওয়েজের কাছে এয়ারবাসের এ৩২১ পরিবারের ৫০টি উড়োজাহাজের ক্রয়াদেশ রয়েছে। এর মধ্যে ১০টি এ৩২১এলআর এবং ৪০টি এ৩২১নিও। এ৩২১এলআর একবার জ্বালানি নিয়ে সর্বোচ্চ প্রায় ৪ হাজার নটিক্যাল মাইল উড়তে পারে। ফলে দোহাকে কেন্দ্র করে ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন গন্তব্যে এটি পরিচালনার সুযোগ তৈরি হবে।

নতুন উড়োজাহাজের বিজনেস ক্লাসে স্টেলিয়া অ্যারোস্পেসের ‘অপেরা’ আসনব্যবস্থা ব্যবহারের পরিকল্পনা রয়েছে। প্রতিটি উড়োজাহাজে থাকবে ১৬টি বিজনেস ক্লাস আসন। এক-এক বিন্যাসের এসব আসনে সরাসরি চলাচলের সুবিধার পাশাপাশি ব্যক্তিগত দরজাও থাকবে।

তবে এ৩২১ পরিবারের উড়োজাহাজ সংগ্রহের পরিকল্পনাটি কাতার এয়ারওয়েজের দীর্ঘদিনের। ২০১১ সালে ক্রয়াদেশ ঘোষণা এবং ২০১৭ সালে তা পুনর্নিশ্চিত ও সম্প্রসারণ করা হয়। এয়ারবাসের সঙ্গে বিরোধের কারণে সরবরাহপ্রক্রিয়ায় বিলম্ব ঘটে।

নতুন উড়োজাহাজ যুক্ত হলে কাতার এয়ারওয়েজের রুট সম্প্রসারণ এবং উন্নত যাত্রীসেবা দেওয়ার সক্ষমতা বাড়তে পারে। তবে কোন কোন গন্তব্যে এ৩২১এলআর পরিচালনা করা হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট ঘোষণা আসেনি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com