, , ,

শিরোনাম
ফ্লাইট বাতিলে সৌদিতে আটকা ৪ হাজার ভারতীয় ওমরাহ যাত্রী, দেশে ফেরাতে তৎপর দিল্লি ১২ বছর পর নতুন পোশাকে পিআইএর কেবিন ক্রুরা, যাত্রা শুরু ৩১ অক্টোবর পার্থ, চীন ও আফ্রিকায় নতুন ফ্লাইট চালুর পরিকল্পনা শ্রীলঙ্কান এয়ারলাইনসের দুবাই বিমানবন্দরে ফিরছে আন্তর্জাতিক ফ্লাইট, বাড়ছে ইউরোপ-এশিয়ার যোগাযোগ প্রধানমন্ত্রীর জাপান সফরের আগেই ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ থার্ড টার্মিনাল : জাপানের চার শর্তে সরকারের সিদ্ধান্তের অপেক্ষা ১২ পরিত্যক্ত উড়োজাহাজ নিয়ে বিপাকে বেবিচক, আটকে আছে বিক্রির প্রক্রিয়া ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল কম্বোডিয়ায় প্রতারণা চক্রের ফাঁদে আটকে থাকা ৩০ বাংলাদেশি দেশে ফিরলেন সৌদির অনুমতি মিললেই রিয়াদে ফ্লাইট চালু করবে বাংলাদেশ

বোমা হামলার হুমকি, তেল আবিব থেকে ভিয়েনাগামী বিমানের বুলগেরিয়ায় জরুরি অবতরণ

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ | ৪:২৮ এএম

বোমা হামলার হুমকি, তেল আবিব থেকে ভিয়েনাগামী বিমানের বুলগেরিয়ায় জরুরি অবতরণ

বোমা হামলার হুমকি পাওয়ার পর ইসরায়েলের তেল আবিব থেকে অস্ট্রিয়ার ভিয়েনাগামী অস্ট্রিয়ান এয়ারলাইনসের একটি উড়োজাহাজ বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় জরুরি অবতরণ করেছে। রোববার (১৮ অক্টোবর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বুলগেরিয়ার পরিবহন মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, অস্ট্রিয়ান এয়ারলাইনসের ওএস৮২ ফ্লাইটটি রোমানিয়ার সীমান্তের কাছাকাছি পৌঁছালে উড়োজাহাজের ক্রুরা বোমা হামলার হুমকি পান। পরে নিরাপত্তার স্বার্থে বিমানটি সোফিয়ায় অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।

বুলগেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটির বিমান বাহিনীর একটি মিগ-২৯ যুদ্ধবিমান উড়োজাহাজটিকে নিরাপদে সোফিয়া বিমানবন্দর পর্যন্ত এসকর্ট করে নিয়ে যায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানটিতে ছয়জন ক্রু ও ৫১ জন যাত্রী ছিলেন। অবতরণের পর সবাই উড়োজাহাজ থেকে নেমে আসেন।

এএফপিকে অস্ট্রিয়ান এয়ারলাইনস জানিয়েছে, উড়োজাহাজটিতে নিরাপত্তা তল্লাশি চালানো হয়েছে। তল্লাশি শেষ হলে যাত্রীদের যত দ্রুত সম্ভব বিকল্প ফ্লাইটে ভিয়েনা যাওয়ার ব্যবস্থা করা হবে।

ঘটনাটি মোকাবিলায় একটি বিশেষ সংকট ব্যবস্থাপনা দল গঠন করেছে বুলগেরিয়ার পরিবহন মন্ত্রণালয়। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে।

ফ্লাইটট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্য অনুযায়ী, ওএস৮২ ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। প্রায় তিন ঘণ্টা পর রাত ৯টা ৪৩ মিনিটে এটি সোফিয়ার ভাসিল লেভস্কি বিমানবন্দরে অবতরণ করে।

অন্যদিকে, ফ্লাইটরাডার২৪-এর তথ্য বলছে, রাত ৯টা ১০ মিনিটের দিকে উড়োজাহাজটি রোমানিয়ার আকাশসীমায় প্রবেশের পর দক্ষিণ দিকে ঘুরে বুলগেরিয়ার দিকে ফিরে যায়। এডিএস-বি এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, ওই সময় উড়োজাহাজটি ৭৭০০ জরুরি সংকেত সম্প্রচার করছিল।

তবে বোমা হামলার হুমকির উৎস এবং এর সত্যতা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com