, , ,

শিরোনাম
ফ্লাইট বাতিলে সৌদিতে আটকা ৪ হাজার ভারতীয় ওমরাহ যাত্রী, দেশে ফেরাতে তৎপর দিল্লি ১২ বছর পর নতুন পোশাকে পিআইএর কেবিন ক্রুরা, যাত্রা শুরু ৩১ অক্টোবর পার্থ, চীন ও আফ্রিকায় নতুন ফ্লাইট চালুর পরিকল্পনা শ্রীলঙ্কান এয়ারলাইনসের দুবাই বিমানবন্দরে ফিরছে আন্তর্জাতিক ফ্লাইট, বাড়ছে ইউরোপ-এশিয়ার যোগাযোগ প্রধানমন্ত্রীর জাপান সফরের আগেই ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ থার্ড টার্মিনাল : জাপানের চার শর্তে সরকারের সিদ্ধান্তের অপেক্ষা ১২ পরিত্যক্ত উড়োজাহাজ নিয়ে বিপাকে বেবিচক, আটকে আছে বিক্রির প্রক্রিয়া ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল কম্বোডিয়ায় প্রতারণা চক্রের ফাঁদে আটকে থাকা ৩০ বাংলাদেশি দেশে ফিরলেন সৌদির অনুমতি মিললেই রিয়াদে ফ্লাইট চালু করবে বাংলাদেশ

সৌদি আরবগামী ফ্লাইটে সর্বোচ্চ সতর্কতা, যাত্রীসেবায় বিশেষ নির্দেশনা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ | ৩:৩৪ পিএম

সৌদি আরবগামী ফ্লাইটে সর্বোচ্চ সতর্কতা, যাত্রীসেবায় বিশেষ নির্দেশনা

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় দেশটির যেকোনো বিমানবন্দরে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ফ্লাইট বাতিল, বিলম্ব বা সময়সূচি পরিবর্তনের কারণে ভোগান্তিতে পড়া যাত্রীদের তথ্য ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে বলা হয়েছে সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোকে।

সোমবার (১২ অক্টোবর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোকে চিঠি দিয়ে এসব নির্দেশনা দেন।

চিঠিতে বলা হয়, সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতির কারণে বিমান চলাচলে বিঘ্ন ঘটছে। এ অবস্থায় দেশটিতে সরাসরি ও ট্রানজিট ফ্লাইট পরিচালনাকারী সব এয়ারলাইনসকে নির্দেশনাগুলো কার্যকর করতে হবে।

নির্দেশনা অনুযায়ী, ফ্লাইটের সময়সূচি পরিবর্তন, বিলম্ব বা বাতিলের তথ্য যাত্রীদের দ্রুত জানাতে হবে। এ জন্য খুদে বার্তা, ফোনকল, ই-মেইল ও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করতে বলা হয়েছে। পাশাপাশি বিকল্প ফ্লাইট, পুনরায় টিকিট বুকিং ও অর্থ ফেরতের বিষয়ে স্পষ্ট তথ্য দিতে হবে।

ভিসার মেয়াদ বাড়ানো বা অভিবাসনসংক্রান্ত সহায়তার প্রয়োজন হলে যাত্রীদের সৌদি কর্তৃপক্ষ, ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাস এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগে সহযোগিতা করতে হবে।

এ ছাড়া শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষমাণ যাত্রীদের বসার ব্যবস্থা, বিশুদ্ধ পানি, খাবার ও প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করতে বলা হয়েছে। শিশু, বয়স্ক ব্যক্তি, প্রতিবন্ধী এবং ঝুঁকিপূর্ণ যাত্রীদের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশনা রয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি এয়ারলাইনসকে একজন দায়িত্বশীল কর্মকর্তা নিয়োগ করে তাঁর যোগাযোগের তথ্য বিমানবন্দরের সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাঁকে সার্বক্ষণিক যোগাযোগের জন্য প্রস্তুত থাকতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, কোনো ক্ষতিগ্রস্ত যাত্রীকে অসহায় অবস্থায় ফেলে রাখা যাবে না। সঠিক তথ্য দেওয়ার পাশাপাশি তাঁদের সঙ্গে সহানুভূতিশীল আচরণ ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ থেকে রিয়াদ, দাম্মাম, জেদ্দা ও মদিনায় নিয়মিত ফ্লাইট চলাচল করে। এসব গন্তব্যে যাতায়াতকারী যাত্রীদের ভোগান্তি কমাতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com