, , ,

শিরোনাম
ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা ২৯ অক্টোবর শুরু হচ্ছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস কেনার প্রস্তাব বিবেচনার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের মিয়ামি বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ শাহজালালে হঠাৎ বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচ করতে পারবেন বাংলাদেশিরা ট্রানজিট ভিসায় দালালের প্রতারণা থেকে সতর্ক করল ভারতীয় হাইকমিশন বিমানের ফ্লাইট থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার, টেকনিক্যাল হেলপার আটক

ইবোলা আতঙ্কে সৌদির কঠোর সিদ্ধান্ত, ৩ দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২৭ জুন ২০২৬ | ৩:০০ এএম

ইবোলা আতঙ্কে সৌদির কঠোর সিদ্ধান্ত, ৩ দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা

ইবোলা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। জনস্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআরসি), উগান্ডা ও দক্ষিণ সুদান—এই তিন দেশের নাগরিকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি। একই সঙ্গে এসব দেশের নাগরিকদের নতুন ভিসা ইস্যু এবং সৌদিতে প্রবেশ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, নিষেধাজ্ঞা এড়াতে অন্য কোনো দেশের মাধ্যমে (ভায়া) সৌদিতে প্রবেশের সুযোগও থাকছে না। এছাড়া সৌদিতে প্রবেশের আগের ২১ দিনের মধ্যে এই তিন দেশের যেকোনো একটিতে অবস্থান করেছেন—এমন বিদেশি নাগরিকদের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হবে।

সৌদি আরবের পাবলিক হেলথ অথরিটি ওয়াকায়া জানিয়েছে, সংক্রামক রোগের আন্তঃসীমান্ত বিস্তার রোধ এবং নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্য নজরদারি আরও জোরদার করা হয়েছে।

এছাড়া আক্রান্ত দেশগুলোর প্রতিবেশী রাষ্ট্র থেকে আসা যাত্রীদের জন্য বিমানবন্দর ও সীমান্তে স্বাস্থ্য পরীক্ষা, রোগ শনাক্তকরণ এবং জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থাও শক্তিশালী করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে সৌদি আরবের জনস্বাস্থ্য পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নতুন এই বিধিনিষেধ কার্যকর হওয়ার পর এখন পর্যন্ত দেশে কোনো ইবোলা আক্রান্ত বা সন্দেহভাজন রোগী শনাক্ত হয়নি।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com