প্রকাশ : ১৬ অগাস্ট ২০২৬ | ২:০০ এএম
দেড় বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর সিরিয়ার রাজধানী দামেস্ক ও রাশিয়ার রাজধানী মস্কোর মধ্যে সরাসরি বিমান যোগাযোগ পুনরায় চালু হয়েছে।
রোববার সিরিয়ান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী ফ্লাইট দামেস্ক থেকে মস্কোর শেরেমেতিয়েভো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে একই দিন বিমানটি দামেস্কের উদ্দেশে ফিরতি যাত্রা করে।
২০২৪ সালের ডিসেম্বর থেকে দুই রাজধানীর মধ্যে সরাসরি ফ্লাইট স্থগিত ছিল। নতুন সূচি অনুযায়ী, আপাতত প্রতি রোববার এই রুটে যাত্রীবাহী ফ্লাইট চলবে।
সরাসরি যোগাযোগ পুনরায় চালুর ফলে দুই দেশের যাত্রীদের ভ্রমণ সময় ও ব্যয় কমার পাশাপাশি ব্যবসা ও পর্যটনেও ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশা করা হচ্ছে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত