, , ,

শিরোনাম
শাহজালাল বিমানবন্দরে স্ক্যানার কর্মীদের রেডিয়েশন ঝুঁকি প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে বাতিল ৬০০টির বেশি ফ্লাইট মালয়েশিয়ায় অভিযানে ১৫৫ বাংলাদেশি আটক ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা ২৯ অক্টোবর শুরু হচ্ছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস কেনার প্রস্তাব বিবেচনার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের মিয়ামি বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

দুবাইতে সবচেয়ে বেশি সম্পত্তি কিনছেন ব্রিটিশ নাগরিকরা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২৪ জুন ২০২৬ | ৮:৪৭ এএম

দুবাইতে সবচেয়ে বেশি সম্পত্তি কিনছেন ব্রিটিশ নাগরিকরা

দুবাইয়ের আবাসন বাজারে বিদেশি ক্রেতাদের আগ্রহ অব্যাহত রয়েছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গেছে, দুবাইয়ে সবচেয়ে বেশি সম্পত্তি কিনছেন যুক্তরাজ্যের নাগরিকরা। তাদের পরেই রয়েছেন ভারত, অস্ট্রেলিয়া ও মিসরের ক্রেতারা।

রিয়েল এস্টেট ব্রোকারেজ প্রতিষ্ঠান বেটারহোমসের মার্চ-এপ্রিল ২০২৬ সময়কালের তথ্য বিশ্লেষণে এই চিত্র উঠে এসেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই র‌্যাঙ্কিং তাদের নিজস্ব বিক্রয় তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দুবাইয়ের আবাসন বাজারে অ্যাপার্টমেন্টের চাহিদাই সবচেয়ে বেশি। বিশেষ করে দুবাই মেরিনা এলাকায় সর্বাধিক লেনদেন হয়েছে। এছাড়া জুমেইরাহ ভিলেজ সার্কেল, জুমেইরাহ লেক টাওয়ারস এবং ডাউনটাউন দুবাইও ক্রেতাদের আগ্রহের শীর্ষে রয়েছে।

ক্রেতাদের মধ্যে এক ও দুই শয়নকক্ষের অ্যাপার্টমেন্টের চাহিদা বেশি দেখা গেছে। বিশ্লেষকদের মতে, ভাড়া আয়, সহজ পুনর্বিক্রয় এবং তুলনামূলক কম বিনিয়োগে বাজারে প্রবেশের সুযোগ থাকায় এসব ইউনিট বিনিয়োগকারীদের কাছে বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে।

অন্যদিকে, ভিলা খাতে লেনদেনের সংখ্যা তুলনামূলক কম হলেও পাঁচ শয়নকক্ষের ভিলার প্রতি আগ্রহ বেশি দেখা গেছে। এতে বোঝা যায়, বড় পরিবার এবং দীর্ঘমেয়াদি বসবাসের পরিকল্পনা থাকা ক্রেতাদের চাহিদা বাড়ছে। টাউনহাউস খাতেও ক্রেতাদের সক্রিয়তা রয়েছে। বিশেষ করে নতুন পরিকল্পিত আবাসিক প্রকল্পগুলোতে আগ্রহ লক্ষ করা গেছে।

এদিকে আঞ্চলিক অনিশ্চয়তা থাকা সত্ত্বেও দুবাইয়ের মর্টগেজ বাজারও সক্রিয় রয়েছে। চলতি বছরের শুরু থেকে গৃহঋণসংক্রান্ত অনুসন্ধান বেড়েছে বলে জানিয়েছে বেটারহোমস। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের কয়েকটি বড় ব্যাংক এক বছরের জন্য প্রায় ৩ দশমিক ৭৫ শতাংশ, দুই বছরের জন্য ৩ দশমিক ৭৮ শতাংশ এবং তিন বছরের জন্য ৩ দশমিক ৯৫ শতাংশ হারে স্থির সুদের আবাসন ঋণ দিচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, স্থির সুদের হার এবং সুস্পষ্ট ঋণনীতি দুবাইয়ের আবাসন বাজারকে আরও আকর্ষণীয় করে তুলছে। তবে ব্যাংকগুলো এখন ঋণগ্রহীতাদের আর্থিক সক্ষমতা, কর্মসংস্থান এবং নথিপত্র আরও সতর্কতার সঙ্গে যাচাই করছে।

এদিকে আগামী পাঁচ বছরে দুবাইয়ে নতুন রিয়েল এস্টেট প্রকল্পে বিনিয়োগের পরিমাণ এক ট্রিলিয়ন দিরহামের বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। জনসংখ্যা বৃদ্ধি, বিদেশি বিনিয়োগ এবং বৃহৎ উন্নয়ন প্রকল্পের কারণে আবাসন খাতের সম্প্রসারণ অব্যাহত থাকবে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।

বিশ্লেষকদের মতে, বিদেশি ক্রেতাদের ধারাবাহিক আগ্রহ দুবাইয়ের আবাসন বাজারের প্রতি আন্তর্জাতিক আস্থারই প্রতিফলন।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com