প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬ | ২:০৫ এএম
মদ্যপ অবস্থায় ছোট উড়োজাহাজ চুরি করে হাঙ্গেরির পাকস পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিষিদ্ধ আকাশসীমায় ঢোকার অভিযোগ উঠেছে ২৪ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে।
প্রতিরক্ষামন্ত্রী রোমুলুস রুসিন-সেন্দি জানান, সেসনা ১৭২ বিমানটি নো-ফ্লাই জোনে ঢুকলে দুটি গ্রিপেন যুদ্ধবিমান পাঠানো হয়। পরে পারমাণবিক কেন্দ্র থেকে প্রায় চার মাইল দূরে একটি সূর্যমুখী ক্ষেতে জরুরি অবতরণ করে বিমানটি। এতে বিমানটি ক্ষতিগ্রস্ত হলেও চালক অক্ষত থাকেন।
পুলিশের দাবি, দুর্ঘটনার পর ওই যুবক পালিয়ে গিয়ে একটি গাড়ি ছিনতাইয়ের চেষ্টা করেন। পরে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক পরীক্ষায় তার মদ্যপ থাকার প্রমাণ মিলেছে। অনুমতি ছাড়াই পাশের ক্যালোচসা বিমানবন্দর থেকে বিমানটি নেওয়া হয়েছিল বলে ধারণা করছে কর্তৃপক্ষ। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত