, , ,

শিরোনাম
ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা ২৯ অক্টোবর শুরু হচ্ছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস কেনার প্রস্তাব বিবেচনার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের মিয়ামি বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ শাহজালালে হঠাৎ বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচ করতে পারবেন বাংলাদেশিরা ট্রানজিট ভিসায় দালালের প্রতারণা থেকে সতর্ক করল ভারতীয় হাইকমিশন বিমানের ফ্লাইট থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার, টেকনিক্যাল হেলপার আটক

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ জব্দ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ৩১ অগাস্ট ২০২৬ | ৭:৪৯ এএম

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ জব্দ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশমিক ৮৫ কেজি বিদেশি স্বর্ণ জব্দ করেছে রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর (ডিআরআই)। এ ঘটনায় পাঁচ বাংলাদেশি ট্রানজিট যাত্রীসহ একটি বেসরকারি বিমান সংস্থার গ্রাউন্ড স্টাফকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) কর্মকর্তাদের বরাতে হিন্দুস্তান টাইমস জানায়, শনিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে অভিযান চালিয়ে স্বর্ণগুলো জব্দ করা হয়। ডিআরআইয়ের অভিযোগ, গ্রেপ্তার ব্যক্তিরা মুম্বাইকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে স্বর্ণ পাচারের একটি চক্রের সঙ্গে জড়িত।

অভিযানের শুরুতে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তৃতীয় পক্ষের মাধ্যমে নিয়োজিত ওই গ্রাউন্ড স্টাফকে আটক করা হয়। তল্লাশিতে তার শরীরে মোমের মধ্যে লুকানো ২৪ ক্যারেট স্বর্ণের গুঁড়াসহ সাতটি ক্যাপসুল পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের আরও সদস্যদের শনাক্ত করে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে আরও নয়টি ক্যাপসুল উদ্ধার করা হয়। ডিআরআইয়ের দাবি, গ্রাউন্ড স্টাফটি ট্রানজিট যাত্রীদের মাধ্যমে স্বর্ণ পাচার এবং বিমানবন্দর থেকে তা বাইরে বের করে দেওয়ার কাজে সহযোগিতা করতেন।

কর্তৃপক্ষের ভাষ্য, চক্রটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই, থাইল্যান্ডের ব্যাংকক ও মালদ্বীপের মালে থেকে মুম্বাইগামী যাত্রীদের ব্যবহার করে স্বর্ণ পাচার করত। মুম্বাইকে তারা মূলত ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করত বলে অভিযোগ।

জব্দ করা স্বর্ণের মোট ওজন ৬ দশমিক ৮৫ কেজি এবং আনুমানিক মূল্য প্রায় ১১ কোটি রুপি। এ ঘটনায় গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।

স্বর্ণ পাচারের এই নেটওয়ার্কে আরও কারা জড়িত এবং এর সঙ্গে আন্তর্জাতিক কোনো চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রেখেছে ডিআরআই।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com