, , ,

শিরোনাম
কম্বোডিয়ায় ৫ হাজার ডলারে বিক্রি দুই তরুণ, মানবপাচার মামলায় গ্রেপ্তার ২ ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য, জাপান সফরে বিমানমন্ত্রী সংবাদ প্রকাশে কোনো নিষেধাজ্ঞা নেই, জানাল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লন্ডনের ডব্লিউটিএমে উন্নত কেবিনসেবা তুলে ধরবে মালয়েশিয়া এয়ারলাইনস বিমান দুর্ঘটনা মোকাবিলায় উদ্ধার কার্যক্রমে ক্ষমতা বাড়াচ্ছে ভিয়েতনাম ২০টির বেশি দেশের অংশগ্রহণে ঢাকায় শুরু হচ্ছে পর্যটন মেলা লিবিয়া থেকে ফিরছেন আরও ১৭৪ বাংলাদেশি, ৪১ জন অসুস্থ আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা রূপপুরের জন্য ৪১ টন পারমাণবিক জ্বালানি নিয়ে ঢাকায় রুশ কার্গো বিমান সিডনিতে নতুন আন্তর্জাতিক বিমানবন্দর চালু, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

সংবাদ প্রকাশে কোনো নিষেধাজ্ঞা নেই, জানাল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ | ১১:২৬ এএম

সংবাদ প্রকাশে কোনো নিষেধাজ্ঞা নেই, জানাল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যক্রম, সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে সংবাদ প্রকাশে গণমাধ্যমের ওপর কোনো নিষেধাজ্ঞা বা এমবার্গো আরোপ করা হয়নি বলে জানিয়েছে সংস্থাটি। সাংবাদিকেরা নিজস্ব পেশাগত বিবেচনা ও সম্পাদকীয় নীতিমালা অনুসরণ করে সংবাদ প্রকাশে স্বাধীন বলেও উল্লেখ করেছে জাতীয় পতাকাবাহী এ বিমান সংস্থা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, গণমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীল সাংবাদিকতা এবং জনস্বার্থে তথ্যপ্রবাহ নিশ্চিত করার বিষয়গুলোকে তারা গুরুত্ব দেয়। জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে গণমাধ্যমের ভূমিকার প্রতিও শ্রদ্ধাশীল সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫৪ বছরের যাত্রায় যাত্রীসেবার মানোন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহি ও জনআস্থা বজায় রাখার বিষয়ে সচেষ্ট রয়েছে বিমান। এসব লক্ষ্য অর্জনে গণমাধ্যমের সঙ্গে পেশাগত সম্পর্ক ও সহযোগিতাকে গুরুত্বপূর্ণ মনে করে প্রতিষ্ঠানটি।

বিমানের কার্যক্রম, সিদ্ধান্ত কিংবা অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে নির্ভুল তথ্য পেতে সাংবাদিকেরা সংস্থাটির জনসংযোগ বিভাগের সহায়তা নিতে পারবেন। প্রয়োজন অনুযায়ী তথ্য ও বক্তব্য দিয়ে সাংবাদিকদের সহযোগিতা করার প্রতিশ্রুতিও দিয়েছে বিমান। এতে সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্যের যথার্থতা নিশ্চিত করা এবং বিভ্রান্তি এড়ানো সহজ হবে বলে আশা করছে সংস্থাটি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন কার্যক্রম, ফ্লাইট পরিচালনা, যাত্রীসেবা ও প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিয়ে গণমাধ্যমে নিয়মিত সংবাদ প্রকাশিত হয়। এসব বিষয় যাত্রী ও সাধারণ মানুষের স্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত হওয়ায় সঠিক তথ্য সরবরাহের গুরুত্বও তুলে ধরেছে বিমান।

বিজ্ঞপ্তিতে গণমাধ্যমের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও পেশাগত সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা জানানো হয়েছে। একই সঙ্গে যাত্রীসেবার মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানের প্রতি জনআস্থা বজায় রাখতে সংশ্লিষ্ট সবার গঠনমূলক সহযোগিতা চেয়েছে সংস্থাটি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com