, , ,

শিরোনাম
ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা ২৯ অক্টোবর শুরু হচ্ছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস কেনার প্রস্তাব বিবেচনার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের মিয়ামি বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ শাহজালালে হঠাৎ বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচ করতে পারবেন বাংলাদেশিরা ট্রানজিট ভিসায় দালালের প্রতারণা থেকে সতর্ক করল ভারতীয় হাইকমিশন বিমানের ফ্লাইট থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার, টেকনিক্যাল হেলপার আটক

বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস কেনার প্রস্তাব বিবেচনার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ১:৪৪ এএম

বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস কেনার প্রস্তাব বিবেচনার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের

বাংলাদেশকে মার্কিন প্রতিষ্ঠান বোয়িংয়ের পাশাপাশি ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা এয়ারবাসের কাছ থেকেও উড়োজাহাজ কেনার প্রস্তাব গুরুত্ব দিয়ে বিবেচনার আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।

রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে ইইউভুক্ত ২৭ দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, এয়ারবাসের প্রস্তাব ‘অবিশ্বাস্যভাবে প্রতিযোগিতামূলক’। তাই এটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।

মাইকেল মিলার বলেন, সরকারি ক্রয়ের ক্ষেত্রে সব প্রতিষ্ঠানের জন্য সমান প্রতিযোগিতার সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা প্রয়োজন। ক্রয়ের সিদ্ধান্ত বাণিজ্যিক যোগ্যতার ভিত্তিতে নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

সম্প্রতি বোয়িংয়ের কাছ থেকে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে বাংলাদেশ। প্রায় ৩.৭ বিলিয়ন ডলারের এই চুক্তির আওতায় ২০৩১ থেকে ২০৩৫ সালের মধ্যে উড়োজাহাজগুলো সরবরাহ করার কথা রয়েছে।

এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আধুনিকায়নে এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কেনার নীতিগত সিদ্ধান্ত হয়েছিল। তবে ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর সেই প্রক্রিয়া আর চূড়ান্ত হয়নি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com