, , ,

শিরোনাম
জাপান সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হচ্ছেন বিমান ও পর্যটনমন্ত্রী চট্টগ্রাম বিমানবন্দরে ১.৪৮২ কেজি স্বর্ণসহ যাত্রী আটক সৌদি আরবে নিরাপত্তা শঙ্কা, ৪ নভেম্বর পর্যন্ত বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট বন্ধ সমুদ্রের বুক ছুঁয়ে রানওয়ে, আন্তর্জাতিক যোগাযোগে নতুন সম্ভাবনায় কক্সবাজার রিয়াদে ফ্লাইট চালুর ঘোষণার পরই বিস্ফোরণ, নতুন করে আতঙ্ক কাতার এয়ারওয়েজের বহরে আসছে নতুন এ৩২১এলআর ফিলিপাইনে মাঝ আকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ, নিহত ৪ পাইলট ফ্লাইট বাতিলে সৌদিতে আটকা ৪ হাজার ভারতীয় ওমরাহ যাত্রী, দেশে ফেরাতে তৎপর দিল্লি ১২ বছর পর নতুন পোশাকে পিআইএর কেবিন ক্রুরা, যাত্রা শুরু ৩১ অক্টোবর পার্থ, চীন ও আফ্রিকায় নতুন ফ্লাইট চালুর পরিকল্পনা শ্রীলঙ্কান এয়ারলাইনসের

বিমানের ডানায় বরফ জমে বিপত্তি, যুক্তরাষ্ট্রে দুর্ঘটনায় নিহত ৬

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ | ৪:১০ এএম

বিমানের ডানায় বরফ জমে বিপত্তি, যুক্তরাষ্ট্রে দুর্ঘটনায় নিহত ৬

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের সাউক কাউন্টিতে একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক ও একটি শিশু রয়েছে। মঙ্গলবার রাতে রীডসবার্গ শহরের কাছে ঘন বনাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।

বুধবার সাউক কাউন্টি শেরিফের দপ্তর এক বিবৃতিতে দুর্ঘটনার তথ্য জানায়। স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে শেরিফের ডেপুটি ও জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে তল্লাশি চালিয়ে বিমানের ছয় আরোহীর মরদেহ উদ্ধার করা হয়।

কর্মকর্তারা জানান, বিমানটি উইসকনসিনের কেনোশা শহর থেকে মেনোমোনির দিকে ফিরছিল। তদন্তের স্বার্থে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি ছিল পাইপার পিএ-৪৬ মডেলের।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রায় ২৪ হাজার ফুট উচ্চতায় ওড়ার সময় পাইলট বিমানের ডানায় বরফ জমার কথা জানান এবং নিচে নামার অনুমতি চান। এয়ার ট্রাফিক কন্ট্রোল অনুমতি দেওয়ার পর বিমানটি ডান দিকে মোড় নিয়ে নিচে নামতে শুরু করে। একপর্যায়ে বিমানের অবতরণের গতি বেড়ে যায় এবং এর সঙ্গে যোগাযোগ ও তথ্য অনুসরণ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তকারীরা ঘটনাস্থলে যাচ্ছেন। পাইলট ও এয়ার ট্রাফিক কন্ট্রোলের কথোপকথন এবং ওই এলাকার আবহাওয়া দুর্ঘটনায় ভূমিকা রেখেছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এনটিএসবি জানিয়েছে, দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com