, , ,

শিরোনাম
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে বাতিল ৬০০টির বেশি ফ্লাইট মালয়েশিয়ায় অভিযানে ১৫৫ বাংলাদেশি আটক ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা ২৯ অক্টোবর শুরু হচ্ছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস কেনার প্রস্তাব বিবেচনার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের মিয়ামি বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ শাহজালালে হঠাৎ বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ

যুক্তরাজ্যের ভিসা প্রতারণার অভিযোগ জানাতে চালু বিশেষ ইমেইল

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২৮ জুন ২০২৬ | ১২:৩৭ পিএম

যুক্তরাজ্যের ভিসা প্রতারণার অভিযোগ জানাতে চালু বিশেষ ইমেইল

বাংলাদেশে যুক্তরাজ্যের ভিসার নামে প্রতারণার ঘটনা বেড়ে যাওয়ায় অভিযোগ গ্রহণের জন্য বিশেষ একটি ইমেইল ঠিকানা চালু করেছে ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন।

রোববার (২৮ জুন) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় হাইকমিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাজ্যের ভিসা-সংক্রান্ত কোনো প্রতারণার সন্দেহ হলে তা BangladeshVisaFraud@fcdo.gov.uk ঠিকানায় ইমেইলের মাধ্যমে গোপনীয়ভাবে জানানো যাবে।

ব্রিটিশ হাইকমিশন জানায়, ‘নিশ্চিত যুক্তরাজ্যের ভিসা’ বা ‘নিশ্চিত চাকরি’ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অনেককে প্রতারণার ফাঁদে ফেলা হচ্ছে। এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড সম্পর্কে তারা অবগত এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া ভিসা আবেদন ও প্রক্রিয়া-সংক্রান্ত নির্ভুল তথ্যের জন্য আবেদনকারীদের শুধুমাত্র যুক্তরাজ্য সরকারের সরকারি ওয়েবসাইট অনুসরণের পরামর্শ দিয়েছে ব্রিটিশ হাইকমিশন।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com