, , ,

শিরোনাম
ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, সপ্তাহে ৫৬ ফ্লাইটের প্রস্তাব ৩৫ হাজার ফুট থেকে ৯ হাজার ফুটে নামল ডেল্টার বিমান, আতঙ্কিত যাত্রীরা শাহজালাল বিমানবন্দরে স্ক্যানার কর্মীদের রেডিয়েশন ঝুঁকি প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে বাতিল ৬০০টির বেশি ফ্লাইট মালয়েশিয়ায় অভিযানে ১৫৫ বাংলাদেশি আটক ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা ২৯ অক্টোবর শুরু হচ্ছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার

ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস ভারতের নতুন হাইকমিশনারের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুন ২০২৬ | ৬:৪১ পিএম

ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস ভারতের নতুন হাইকমিশনারের

বাংলাদেশে দায়িত্ব গ্রহণের পরই দুই দেশের জনগণের যাতায়াত আরও সহজ ও ভিসা প্রক্রিয়া অধিকতর কার্যকর করার আশাবাদ ব্যক্ত করেছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক শুধু কূটনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ নয়; এটি দুই দেশের মানুষের আবেগ, সংস্কৃতি ও ঐতিহাসিক বন্ধনের ওপর প্রতিষ্ঠিত। তাই বিদ্যমান ভিসা জটিলতা দূর করে জনগণের পারস্পরিক যোগাযোগ আরও বাড়ানো সম্ভব।

শুক্রবার দুপুরে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী মৃনাল ত্রিবেদী।

নতুন হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে দীর্ঘদিনের আত্মিক সম্পর্ক রয়েছে। অভিন্ন ইতিহাস, সংস্কৃতি ও মানবিক বন্ধন দুই দেশকে আরও কাছাকাছি নিয়ে এসেছে। তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতা ও সদিচ্ছার মাধ্যমে ভিসা-সংক্রান্ত বিদ্যমান সমস্যাগুলোর সমাধান করা সম্ভব হবে।

দীনেশ ত্রিবেদী বলেন, “আমাদের আকাশ এক, বাতাস এক। দুই দেশের মানুষের মধ্যে যে বন্ধন রয়েছে, তা আরও শক্তিশালী করতে আমরা একসঙ্গে কাজ করব। ভালোবাসা, আস্থা ও সহযোগিতার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব।”

তিনি জানান, বাংলাদেশে দায়িত্ব পালনের সময় তার অন্যতম অগ্রাধিকার হবে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করা। বিশেষ করে শিক্ষার্থী, ব্যবসায়ী, পর্যটক ও চিকিৎসাপ্রত্যাশীদের যাতায়াত সহজ করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

ভারতের নতুন এই কূটনীতিক বলেন, “বাংলাদেশ ও ভারতের সম্পর্ক শুধু রাষ্ট্রের মধ্যে নয়, মানুষের হৃদয়ের সম্পর্ক। এই সম্পর্ককে আরও গভীর ও অর্থবহ করে তোলাই আমাদের লক্ষ্য।”

বাংলাদেশে পৌঁছানোর পর বেনাপোলে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় দুই দেশের বিভিন্ন সরকারি ও কূটনৈতিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিকতা শেষে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।

গত এপ্রিলে ভারত সরকার সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির জ্যেষ্ঠ নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে এই প্রথম কোনো সক্রিয় রাজনৈতিক ব্যক্তিত্বকে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, তার নিয়োগ দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করতে পারে এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে ভূমিকা রাখতে পারে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com