, , ,

শিরোনাম
বেসরকারি বিনিয়োগে বিমান ও পর্যটন খাতের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জোর দিচ্ছে সরকার শাহজালালে হারিয়ে যাওয়া ইতালি প্রবাসীর শিশুপুত্রকে উদ্ধার করলেন আনসার সদস্যরা ৩ বছরের জন্য এইচ-১বি ভিসা স্থগিতের বিল মার্কিন সিনেটে জাপান বাংলাদেশের পুরোনো ও বিশ্বস্ত বন্ধু : পর্যটনমন্ত্রী এক বছর পর আবার চালু হলো বিমানের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট তৃতীয় টার্মিনাল : ২১ হাজার কোটির প্রকল্পে সাড়ে ৪ হাজার কোটি টাকার অনিয়ম! বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি নাসের রহমান, সহ-সভাপতি আহমেদ ইউসুফ ওয়ালিদ তৃতীয় টার্মিনাল প্রকল্পে অনিয়মের অভিযোগ অস্বীকার সিএএবির, তদন্তের ঘোষণা সরকারের খানজাহান আলী বিমানবন্দরে চীনা বিনিয়োগের সম্ভাবনা থার্ড টার্মিনাল প্রকল্পে দুর্নীতির অভিযোগ তদন্ত হবে, কাউকে ছাড় নয় : প্রতিমন্ত্রী

৩৫ দেশে ভিসামুক্ত ও অন-অ্যারাইভাল সুবিধা বাংলাদেশিদের

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ | ১২:০৫ পিএম

৩৫ দেশে ভিসামুক্ত ও অন-অ্যারাইভাল সুবিধা বাংলাদেশিদের

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় আবারও পিছিয়েছে বাংলাদেশ। হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৬-এর জুলাই সংস্করণে বাংলাদেশি পাসপোর্টের অবস্থান নেমে এসেছে ৯৭তম স্থানে, যা বছরের শুরুতে ছিল ৯৫তম। একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া।

লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স বিশ্বের ১৯৯টি পাসপোর্ট ও ২২৭টি সম্ভাব্য গন্তব্য বিশ্লেষণ করে ২১ জুলাই সর্বশেষ সূচক প্রকাশ করে। সূচক অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে ৩৫টি দেশে ভিসামুক্ত, অন-অ্যারাইভাল বা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) সুবিধায় ভ্রমণ করতে পারেন। জানুয়ারি ২০২৬ এবং ২০২৫ সালের সূচকে এ সংখ্যা ছিল ৩৭।

তবে গত বছরের জুলাইয়ের তুলনায় বাংলাদেশ তিন ধাপ এগিয়েছে। ২০২৫ সালের জুলাইয়ে দেশের অবস্থান ছিল ১০০তম।

যেসব দেশে ভিসামুক্ত প্রবেশ

বাংলাদেশি পাসপোর্টধারীরা ১৭টি দেশ ও অঞ্চলে সম্পূর্ণ ভিসামুক্ত ভ্রমণ করতে পারবেন। এগুলো হলো—রুয়ান্ডা, বাহামা, বার্বাডোজ, জাম্বিয়া, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, ডমিনিকা, গ্রেনাডা, হাইতি, জ্যামাইকা, মন্টসেরাট, কুক আইল্যান্ডস, ভানুয়াতু, ফিজি, কিরিবাতি, মাইক্রোনেশিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস এবং ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো।

যেসব দেশে অন-অ্যারাইভাল ভিসা

আরও ১৪টি দেশে পৌঁছানোর পর অন-অ্যারাইভাল ভিসা নেওয়া যাবে। দেশগুলো হলো—ভুটান, বুরুন্ডি, মালদ্বীপ, নেপাল, কম্বোডিয়া, তিমুর-লেস্তে, কোমোরোস, জিবুতি, গিনি-বিসাউ, মাদাগাস্কার, সিয়েরা লিওন, নিউই, সামোয়া ও টুভ্যালু।

ইটিএ প্রয়োজন যেসব দেশে

শ্রীলঙ্কা, কেনিয়া, সেন্ট কিটস অ্যান্ড নেভিস এবং পাকিস্তানে ভ্রমণের আগে অনলাইনে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) নিতে হবে। এটি প্রচলিত ভিসা নয়, তবে ভ্রমণের আগে অনুমোদন নেওয়া বাধ্যতামূলক।

দুই দশকে বাংলাদেশের অবস্থান

২০০৬ সালে হেনলি সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৬৮তম। এরপর ধীরে ধীরে অবনমন ঘটে। ২০২১ সালের জুলাইয়ে বাংলাদেশ নেমে যায় ১০৮তম স্থানে, যা ছিল এ পর্যন্ত সর্বনিম্ন অবস্থান।

পরবর্তীতে কিছুটা উন্নতি হলেও তা স্থায়ী হয়নি। ২০২২ সালে অবস্থান ছিল ১০৩তম, ২০২৩ সালে ১০১তম, ২০২৪ সালে ৯৭তম, ২০২৫ সালে ১০০তম এবং ২০২৬ সালের জানুয়ারিতে ৯৫তম স্থানে উঠে এলেও জুলাইয়ে আবার নেমে এসেছে ৯৭তম স্থানে।

বিশ্বের শীর্ষ পাসপোর্ট

সূচকে সিঙ্গাপুর বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের অবস্থান ধরে রেখেছে। দেশটির নাগরিকরা আগাম ভিসা ছাড়াই ১৯২টি দেশে ভ্রমণ করতে পারেন।

দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত, যাদের নাগরিকরা ১৮৮টি দেশে ভিসামুক্ত বা সহজ প্রবেশ সুবিধা পান।

দক্ষিণ এশিয়ায় সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের। দেশটি ৫২তম স্থানে রয়েছে এবং তাদের নাগরিকরা ৯৩টি দেশে সহজে ভ্রমণ করতে পারেন। ভারতের অবস্থান ৮১তম, শ্রীলঙ্কা ৯৪তম, নেপাল ৯৮তম, পাকিস্তান ১০১তম এবং আফগানিস্তান ১০৪তম স্থানে রয়েছে। আফগানিস্তানের নাগরিকরা মাত্র ২২টি দেশে ভিসামুক্ত বা সহজ প্রবেশ সুবিধা পান, যা সূচকের সর্বনিম্ন।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com