, , ,

শিরোনাম
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে বাতিল ৬০০টির বেশি ফ্লাইট মালয়েশিয়ায় অভিযানে ১৫৫ বাংলাদেশি আটক ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা ২৯ অক্টোবর শুরু হচ্ছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস কেনার প্রস্তাব বিবেচনার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের মিয়ামি বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ শাহজালালে হঠাৎ বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ

বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসিটিভি, বাড়ছে প্রবাসীদের নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ২:৩২ এএম

বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসিটিভি, বাড়ছে প্রবাসীদের নিরাপত্তা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় প্রবাসীদের টার্গেট করে ছিনতাই, ডাকাতি ও প্রতারণা ঠেকাতে নজরদারি জোরদার করছে পুলিশ। কাওলা থেকে উত্তরার জসিম উদ্দিন মোড় পর্যন্ত সড়ককে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম তালুকদার জানান, এলাকায় প্রায় ১০০টি নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে। বর্তমানে বিমানবন্দর এলাকায় ২৫টি ক্যামেরা চালু রয়েছে। নতুন ক্যামেরাগুলো ক্রাউন প্লাজা থেকে জসিম উদ্দিন মোড় এবং বিমানবন্দর স্টেশন থেকে হজ ক্যাম্প পর্যন্ত এলাকায় স্থাপন করা হবে।

পুলিশ বলছে, বিমানবন্দরকেন্দ্রিক অপরাধীদের একটি বড় অংশ প্রবাসীদের লক্ষ্য করে কাজ করে। এর মধ্যে ছিনতাইকারী, চালকবেশী ডাকাত ও অজ্ঞান পার্টির সদস্য রয়েছে। বিশেষ করে বিমানবন্দর থেকে বের হওয়ার পর যারা স্বজন বা নির্ধারিত গাড়ি না পেয়ে কম ভাড়ার প্রস্তাবে অপরিচিত গাড়িতে ওঠেন, তাদের টার্গেট করে একটি চক্র। পরে নির্জন স্থানে নিয়ে তাদের মারধর করে সর্বস্ব ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

এ ছাড়া অজ্ঞান পার্টির সদস্যরা বিদেশফেরত ব্যক্তির বেশ ধরে প্রবাসীদের সঙ্গে সখ্য গড়ে তুলে খাবার বা পানীয়ের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে অচেতন করার পর অর্থ ও মূল্যবান সামগ্রী নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

সাম্প্রতিক সময়ে কাওলায় প্রবাসীর স্বর্ণ লুটের ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। এরপরই বিমানবন্দর এলাকার নজরদারি আরও বাড়ানোর উদ্যোগ নেয় পুলিশ।

এদিকে বিমানবন্দরের বহিরাঙ্গন এলাকায় গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। প্রবাসীদের হয়রানি করা ভিক্ষুক ও টোকাইদের বিরুদ্ধেও নিয়মিত অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com