, , ,

শিরোনাম
হজ ২০২৭ : অনুমতি পেল ৭০২ এজেন্সি প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে স্টেক অ্যান্ড এস্কেপ, র‍্যাফেল জিতলেই কক্সবাজার ভ্রমণ নয়াদিল্লিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম ফাউন্ডেশনের আত্মপ্রকাশ মাদক চোরাচালান ঠেকাতে বিমানবন্দর-টার্মিনালে বসছে স্ক্যানার ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, সপ্তাহে ৫৬ ফ্লাইটের প্রস্তাব ৩৫ হাজার ফুট থেকে ৯ হাজার ফুটে নামল ডেল্টার বিমান, আতঙ্কিত যাত্রীরা শাহজালাল বিমানবন্দরে স্ক্যানার কর্মীদের রেডিয়েশন ঝুঁকি প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে বাতিল ৬০০টির বেশি ফ্লাইট মালয়েশিয়ায় অভিযানে ১৫৫ বাংলাদেশি আটক ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী

ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, সপ্তাহে ৫৬ ফ্লাইটের প্রস্তাব

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ | ৮:৫১ এএম

ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, সপ্তাহে ৫৬ ফ্লাইটের প্রস্তাব

দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের সরাসরি আকাশ যোগাযোগ চালুর উদ্যোগ নতুন গতি পেয়েছে। ঢাকা-সিউল রুটে নিয়মিত যাত্রী ও কার্গো ফ্লাইট চালুর বিষয়ে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও দক্ষিণ কোরিয়ার মধ্যে আলোচনা শুরু হয়েছে।

বাংলাদেশের প্রাথমিক প্রস্তাবে সপ্তাহে সর্বোচ্চ ২৮টি যাত্রীবাহী এবং ২৮টি কার্গো ফ্লাইট পরিচালনার সুযোগ রাখার কথা বলা হয়েছে। অর্থাৎ দুই দেশের মধ্যে সপ্তাহে মোট ৫৬টি ফ্লাইট চলাচলের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এটি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে।

বুধবার দক্ষিণ কোরিয়ার দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে সরাসরি ফ্লাইট চালু, দ্বিপক্ষীয় বিমান চলাচল সহযোগিতা এবং কার্গো পরিবহন সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।

বর্তমানে বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ায় যেতে তৃতীয় কোনো দেশে ট্রানজিট নিতে হয়। সরাসরি ফ্লাইট চালু হলে যাত্রার সময় ও ব্যয় কমার পাশাপাশি ট্রানজিটের ভোগান্তিও কমবে। বিশেষ সুবিধা পাবেন দক্ষিণ কোরিয়ায় কর্মরত বাংলাদেশি, শিক্ষার্থী, ব্যবসায়ী ও পর্যটকেরা।

প্রস্তাবিত কার্গো ফ্লাইট চালু হলে তৈরি পোশাক, চামড়া, ওষুধসহ বিভিন্ন পণ্য দ্রুত দক্ষিণ কোরিয়ার বাজারে পাঠানোর সুযোগ বাড়বে। এতে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে।

দুই দেশের মধ্যে ১৯৭৯ সালে এয়ার সার্ভিসেস এগ্রিমেন্ট (এএসএ) স্বাক্ষরিত হলেও ঢাকা-সিউল রুটে নিয়মিত শিডিউল ফ্লাইট চালু হয়নি। এতদিন বিশেষ অনুমতিতে দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে চার্টার ফ্লাইট পরিচালিত হতো। তবে অর্থ পাচারের অভিযোগ ওঠার পর গত মার্চে এসব নন-সিডিউল ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com