, , ,

শিরোনাম
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে বাতিল ৬০০টির বেশি ফ্লাইট মালয়েশিয়ায় অভিযানে ১৫৫ বাংলাদেশি আটক ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা ২৯ অক্টোবর শুরু হচ্ছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস কেনার প্রস্তাব বিবেচনার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের মিয়ামি বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ শাহজালালে হঠাৎ বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ

কম্বোডিয়ার স্ক্যাম কম্পাউন্ড থেকে ফিরলেন আরও ৩৮ বাংলাদেশি

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ৪:০১ পিএম

কম্বোডিয়ার স্ক্যাম কম্পাউন্ড থেকে ফিরলেন আরও ৩৮ বাংলাদেশি

কম্বোডিয়ার বিভিন্ন স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার হওয়া এবং চাকরির প্রলোভনে দেশটিতে যাওয়া আরও ৩৮ বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরত আসা ব্যক্তিদের জরুরি সহায়তা, কাউন্সেলিং ও বাড়ি ফেরার জন্য আর্থিক সহায়তা দেয় ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম।

এর আগে জুনে কম্বোডিয়া থেকে ৫৮৩ বাংলাদেশি দেশে ফেরেন। বর্তমানে আরও প্রায় ১ হাজার ৮০০ বাংলাদেশি দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন বলে জানা গেছে।

ফেরত আসা কর্মীদের অভিযোগ, উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে তাদের কম্বোডিয়ায় নিয়ে গিয়ে বিভিন্ন স্ক্যাম কম্পাউন্ডে আটকে জোরপূর্বক অনলাইন প্রতারণার কাজে যুক্ত করা হয়। টার্গেট পূরণে ব্যর্থ হলে তাদের শারীরিক ও মানসিক নির্যাতনেরও শিকার হতে হয়েছে।

ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের শরিফুল হাসান বলেন, সাইবার স্ক্যাম এখন মানবপাচারের অন্যতম ভয়াবহ রূপ। এ ঘটনায় জড়িত দালাল, রিক্রুটিং এজেন্সি ও আন্তর্জাতিক পাচারচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

বিএমইটির তথ্য অনুযায়ী, গত দেড় বছরে ১৫ হাজার ৯২১ বাংলাদেশি কর্মসংস্থানের উদ্দেশ্যে কম্বোডিয়ায় গেছেন। ব্র্যাক সতর্ক করে বলেছে, চাকরির সত্যতা ও নিরাপত্তা নিশ্চিত না করে কম্বোডিয়া, থাইল্যান্ড, মিয়ানমার, লাওস ও ভিয়েতনামে চাকরির উদ্দেশ্যে যাওয়া উচিত নয়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com