, , ,

ওমরাহ ভিসার মেয়াদ এক বছর করল সৌদি আরব

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২০ জুলাই ২০২৬ | ১০:৪৫ এএম

ওমরাহ ভিসার মেয়াদ এক বছর করল সৌদি আরব

সৌদি আরব পর্যটন ও ধর্মীয় ভ্রমণ খাতকে আরও গতিশীল করতে ওমরাহ ভিসার মেয়াদ এক বছর (৩৬৫ দিন) নির্ধারণ করেছে। নতুন এ ব্যবস্থার আওতায় ভিসাধারীরা এক বছরের মধ্যে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন এবং প্রতিবার সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত অবস্থান করার সুযোগ পাবেন।

তবে এই সুবিধা গ্রহণের ক্ষেত্রে কিছু শর্তও নির্ধারণ করা হয়েছে। প্রতিবার সৌদি আরবে প্রবেশের আগে ভিসাধারীদের সৌদি সরকারের অনলাইন প্ল্যাটফর্ম নুসুক থেকে অনুমোদিত একটি ওমরাহ প্যাকেজ ক্রয় করতে হবে।

এ ছাড়া, ক্রয় করা প্যাকেজের মেয়াদ ভিসার অবশিষ্ট মেয়াদের বেশি হতে পারবে না। একই সঙ্গে সৌদি আরবে যাত্রার আগে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরাহ পালনের জন্য প্রয়োজনীয় অনুমতিপত্র (পারমিট) সংগ্রহ করাও বাধ্যতামূলক।

নতুন এ উদ্যোগের মাধ্যমে ওমরাহ পালনকারীদের জন্য ভ্রমণ আরও সহজ ও নমনীয় করার পাশাপাশি সৌদি আরবের পর্যটন ও ধর্মীয় সেবাখাতকে আরও সম্প্রসারণের লক্ষ্য নেওয়া হয়েছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com