, , ,

পর্যটকদের জন্য প্যাকেজ ভিসা চালু করলো সৌদি আরব

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬ | ১২:০২ পিএম

পর্যটকদের জন্য প্যাকেজ ভিসা চালু করলো সৌদি আরব

বিদেশি পর্যটকদের জন্য ভ্রমণ আরও সহজ করতে নতুন ‘প্যাকেজ ভিসা’ চালু করেছে সৌদি আরব। নতুন এ ব্যবস্থার আওতায় যোগ্য ভ্রমণকারীরা একটি সমন্বিত প্যাকেজের মাধ্যমেই পর্যটন ভিসার পাশাপাশি বিমান টিকিট, হোটেল বুকিং এবং অন্যান্য ভ্রমণসেবা গ্রহণ করতে পারবেন।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, প্রাথমিকভাবে নির্দিষ্ট কয়েকটি দেশের বাজারে অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে পরীক্ষামূলকভাবে এ সেবা চালু করা হয়েছে।

নতুন ব্যবস্থায় পর্যটকরা একটি প্যাকেজের মাধ্যমেই অনলাইনে পর্যটন ভিসার আবেদন করতে পারবেন। প্যাকেজে যাওয়া-আসার বিমান টিকিট, অনুমোদিত হোটেলে থাকার ব্যবস্থা এবং প্রয়োজনীয় ভ্রমণসেবা অন্তর্ভুক্ত থাকবে। চাইলে ভ্রমণকারীরা বিভিন্ন পর্যটন আকর্ষণ, বিনোদনমূলক কার্যক্রম ও বিশেষ আয়োজনও একই প্যাকেজে যুক্ত করতে পারবেন।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, কেবল ডিজিটাল প্ল্যাটফর্ম, প্রয়োজনীয় কারিগরি সক্ষমতা এবং ২৪ ঘণ্টার গ্রাহকসেবা নিশ্চিত করতে সক্ষম অনুমোদিত ট্রাভেল এজেন্সিগুলোই এই সেবা প্রদান করতে পারবে।

এই উদ্যোগ সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ কর্মসূচির অংশ, যার লক্ষ্য দেশের পর্যটন খাতকে আরও সম্প্রসারণ এবং আন্তর্জাতিক পর্যটকদের জন্য ভ্রমণ প্রক্রিয়া সহজ করা। এ প্রকল্প বাস্তবায়নে দেশটির পর্যটন, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি ইন্স্যুরেন্স অথরিটি যৌথভাবে কাজ করছে।

সৌদি পর্যটনমন্ত্রী আহমেদ আল-খতিব বলেন, নতুন প্যাকেজ ভিসা পর্যটকদের জন্য ভ্রমণ প্রক্রিয়াকে আরও সহজ ও নির্বিঘ্ন করবে। একই সঙ্গে এটি ট্রাভেল পার্টনারদের সক্ষমতা বাড়াবে এবং আন্তর্জাতিক পর্যটকদের জন্য সৌদি আরব ভ্রমণকে আরও আধুনিক ও সুবিধাজনক করে তুলবে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com