, , ,

শিরোনাম
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে বাতিল ৬০০টির বেশি ফ্লাইট মালয়েশিয়ায় অভিযানে ১৫৫ বাংলাদেশি আটক ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা ২৯ অক্টোবর শুরু হচ্ছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস কেনার প্রস্তাব বিবেচনার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের মিয়ামি বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ শাহজালালে হঠাৎ বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ

থাইল্যান্ডের ডিটিভি ভিসায় নতুন কাগজপত্র বাধ্যতামূলক

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ৩০ অগাস্ট ২০২৬ | ১১:১৯ এএম

থাইল্যান্ডের ডিটিভি ভিসায় নতুন কাগজপত্র বাধ্যতামূলক

ডেস্টিনেশন থাইল্যান্ড ভিসা বা ডিটিভির আবেদনকারীদের জন্য নতুন দুটি কাগজপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করেছে থাইল্যান্ড। আগামী ৩১ আগস্ট ২০২৬ থেকে নতুন নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত রয়্যাল থাই দূতাবাস।

দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া তথ্য অনুযায়ী, ডিটিভির আবেদনকারীদের এখন যে দেশে ভিসার আবেদন করছেন, সেখানে তাদের স্থায়ী বসবাসের প্রমাণপত্র জমা দিতে হবে।

এর পাশাপাশি নাগরিকত্বের দেশ অথবা স্থায়ী বসবাসের দেশ থেকে ইস্যু করা পুলিশ ক্লিয়ারেন্স সনদ কিংবা অপরাধমূলক রেকর্ড না থাকার আনুষ্ঠানিক প্রমাণপত্র দিতে হবে। সনদটি মূল ভাষার পাশাপাশি ইংরেজি অনুবাদসহ জমা দিতে হবে।

আবেদনকারীদের ভিসার জন্য আবেদন করার আগে প্রয়োজনীয় সব কাগজপত্রের তালিকা ভালোভাবে যাচাই করার পরামর্শ দিয়েছে থাই দূতাবাস। বিস্তারিত তথ্য ও আবেদনের জন্য থাইল্যান্ডের ই-ভিসার সরকারি পোর্টাল ব্যবহারের কথা বলা হয়েছে।

২০২৪ সালের জুলাইয়ে চালু হওয়া ডিটিভি পাঁচ বছর মেয়াদি এবং একাধিকবার প্রবেশের সুযোগ থাকা ভিসা। ডিজিটাল নোম্যাড, দূরবর্তী কর্মী ও ফ্রিল্যান্সারদের পাশাপাশি থাইল্যান্ডে সাংস্কৃতিক কার্যক্রম বা চিকিৎসাসংক্রান্ত কর্মসূচিতে অংশ নিতে আগ্রহীদের জন্য এ ভিসা চালু করা হয়।

ডিটিভির আওতায় প্রতিবার থাইল্যান্ডে প্রবেশের পর সর্বোচ্চ ১৮০ দিন অবস্থান করা যায়। লন্ডন ও হো চি মিন সিটিসহ বিভিন্ন দেশে অবস্থিত থাই দূতাবাস ও কনস্যুলেটও একই সময় থেকে নতুন শর্ত কার্যকরের কথা জানিয়েছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com