, , ,

শিরোনাম
ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা ২৯ অক্টোবর শুরু হচ্ছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস কেনার প্রস্তাব বিবেচনার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের মিয়ামি বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ শাহজালালে হঠাৎ বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচ করতে পারবেন বাংলাদেশিরা ট্রানজিট ভিসায় দালালের প্রতারণা থেকে সতর্ক করল ভারতীয় হাইকমিশন বিমানের ফ্লাইট থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার, টেকনিক্যাল হেলপার আটক

ইন্দোনেশিয়ার ভিসা অন অ্যারাইভাল সুবিধা বহালে সহযোগিতার আশ্বাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১০ অগাস্ট ২০২৬ | ৫:৫৩ এএম

ইন্দোনেশিয়ার ভিসা অন অ্যারাইভাল সুবিধা বহালে সহযোগিতার আশ্বাস

বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীদের জন্য ইন্দোনেশিয়ার ভিসা অন অ্যারাইভাল (ভিওএ) সুবিধা বহাল রাখতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মিস লিস্টিওওয়াতি।

রোববার (৯ আগস্ট) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আশ্বাস দেন।

সাক্ষাতে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা এবং পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশের পর্যটন শিল্পের উন্নয়নে ইন্দোনেশিয়ার সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন রাষ্ট্রদূত।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, বর্তমান সরকার দেশের বিমান ও পর্যটন খাতের উন্নয়নে নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। তিনি উল্লেখ করেন, ইন্দোনেশিয়া বাংলাদেশি পর্যটকদের একটি জনপ্রিয় গন্তব্য। তাই সাধারণ বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ভিসা অন অ্যারাইভাল সুবিধা বহাল রাখার বিষয়টি সরকারের কাছে গুরুত্বপূর্ণ।

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশের পর্যটন খাতকে আরও আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে দেশে মেইনটেন্যান্স, রিপেয়ার অ্যান্ড ওভারহল ইউনিট স্থাপনের পরিকল্পনা নিয়েও সরকার কাজ করছে।

সাক্ষাতে বাংলাদেশের হসপিটালিটি খাতের উন্নয়নে ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের সঙ্গে একটি সমঝোতা স্মারক সইয়ের আগ্রহ প্রকাশ করেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত।

এ সময় তিনি বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীদের জন্য ইন্দোনেশিয়ায় ভিসা অন অ্যারাইভাল সুবিধা বহাল রাখার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের সঙ্গে সহযোগিতা করার আশ্বাস দেন।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com