, , ,

নতুন ভিসা নীতিমালা চূড়ান্তে ৮ সদস্যের মন্ত্রিসভা কমিটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬ | ১২:০৭ পিএম

নতুন ভিসা নীতিমালা চূড়ান্তে ৮ সদস্যের মন্ত্রিসভা কমিটি

দেশের নতুন ‘ভিসা পলিসি-২০২৬’ চূড়ান্ত করতে আট সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। অর্থমন্ত্রীকে আহ্বায়ক করে গঠিত এ কমিটি খসড়া নীতিমালা পরিমার্জন করে আগামী মাসের প্রথম মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করবে।

মঙ্গলবার (৭ জুলাই) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন অর্থমন্ত্রী। সদস্য হিসেবে থাকছেন স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান।

কমিটির প্রধান দায়িত্ব হবে ‘ভিসা পলিসি-২০২৬’-এর খসড়া পর্যালোচনা, প্রয়োজনীয় সংশোধন এবং চূড়ান্ত করা। প্রয়োজনে কমিটি অতিরিক্ত সদস্য অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করতে পারবে। প্রয়োজন অনুযায়ী বৈঠক অনুষ্ঠিত হবে এবং কমিটির সচিবিক সহায়তা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কমিটির সুপারিশ অনুযায়ী পরিমার্জিত খসড়া ভিসা নীতিমালা আগামী মাসের প্রথম মন্ত্রিসভা বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে গত ২ জুলাই অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ‘ভিসা পলিসি-২০২৬’-এর প্রাথমিক খসড়া উপস্থাপন করা হয়। ওই বৈঠকেই নীতিমালাটি আরও পর্যালোচনা ও পরিমার্জনের জন্য উচ্চপর্যায়ের এ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com