, , ,

শিরোনাম
জাপান সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হচ্ছেন বিমান ও পর্যটনমন্ত্রী চট্টগ্রাম বিমানবন্দরে ১.৪৮২ কেজি স্বর্ণসহ যাত্রী আটক সৌদি আরবে নিরাপত্তা শঙ্কা, ৪ নভেম্বর পর্যন্ত বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট বন্ধ সমুদ্রের বুক ছুঁয়ে রানওয়ে, আন্তর্জাতিক যোগাযোগে নতুন সম্ভাবনায় কক্সবাজার রিয়াদে ফ্লাইট চালুর ঘোষণার পরই বিস্ফোরণ, নতুন করে আতঙ্ক কাতার এয়ারওয়েজের বহরে আসছে নতুন এ৩২১এলআর ফিলিপাইনে মাঝ আকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ, নিহত ৪ পাইলট ফ্লাইট বাতিলে সৌদিতে আটকা ৪ হাজার ভারতীয় ওমরাহ যাত্রী, দেশে ফেরাতে তৎপর দিল্লি ১২ বছর পর নতুন পোশাকে পিআইএর কেবিন ক্রুরা, যাত্রা শুরু ৩১ অক্টোবর পার্থ, চীন ও আফ্রিকায় নতুন ফ্লাইট চালুর পরিকল্পনা শ্রীলঙ্কান এয়ারলাইনসের

বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদের ভিসা বিধিনিষেধ স্থগিত করল মার্কিন আদালত

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ৪:৫৫ পিএম

বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদের ভিসা বিধিনিষেধ স্থগিত করল মার্কিন আদালত

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের যুক্তরাষ্ট্রে অবস্থানের মেয়াদ সীমিত করার ট্রাম্প প্রশাসনের নতুন ভিসা নীতি আপাতত স্থগিত করেছেন দেশটির একটি ফেডারেল আদালত। নীতিটি কার্যকর হওয়ার একদিন আগে এই স্থগিতাদেশ দেওয়া হয়।

ডিস্ট্রিক্ট জাজ ডেনিস সেইলর ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির নতুন বিধিমালার বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেন। তবে মামলার মূল বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেননি। আগামী ২ অক্টোবর এ বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রে যাওয়া বিদেশিদের সর্বোচ্চ চার বছর থাকার অনুমতি দেওয়ার কথা ছিল। এরপর অবস্থান চালিয়ে যেতে হলে মেয়াদ বাড়ানোর আবেদন করতে হতো। বর্তমান ব্যবস্থায় শিক্ষার্থীরা পড়াশোনা শেষ হওয়া পর্যন্ত থাকার সুযোগ পান।

বিদেশি সাংবাদিকদের জন্য সর্বোচ্চ ২৪০ দিন বা প্রায় আট মাসের অবস্থান নির্ধারণের প্রস্তাব করা হয়েছিল। প্রয়োজন হলে মেয়াদ বাড়ানোর আবেদন করা যেত। বর্তমানে বিদেশি সাংবাদিকরা সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ পান। চীনা সাংবাদিকদের জন্য প্রস্তাবিত মেয়াদ ছিল ৯০ দিন, যা পরে আরও ৯০ দিন করে বাড়ানো যেত।

বিশ্ববিদ্যালয়, শিক্ষক ও সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী কয়েকটি সংগঠনের জোট নতুন বিধিনিষেধের বিরুদ্ধে মামলা করে। সেই মামলার পরিপ্রেক্ষিতেই বিচারক আপাতত নিয়মটি কার্যকর না করার নির্দেশ দেন।

আদালতের স্মারকলিপিতে বিচারক নতুন নীতির বিষয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বিদ্যমান ব্যবস্থার মাধ্যমে বিপুলসংখ্যক বিদেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে এসে বিজ্ঞান, চিকিৎসা ও প্রযুক্তিতে গবেষণা, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অন্যান্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

সেইলর আরও বলেন, নতুন নিয়মে ভিসা নবায়নের সিদ্ধান্ত অনেকটাই ডিএইচএস কর্মকর্তাদের এখতিয়ারে থাকবে এবং প্রত্যাখ্যাত হলে আপিলের সুযোগ থাকবে না। তার মতে, সীমিত ও অস্পষ্ট মানদণ্ডের ভিত্তিতে কোনো বিদেশি নাগরিকের শিক্ষা, গবেষণা বা পাঠদানের কার্যক্রম মাঝপথে বন্ধ করে দেওয়ার সুযোগ তৈরি হবে।

বিদেশি সাংবাদিকদের ক্ষেত্রেও একই ধরনের ঝুঁকি রয়েছে উল্লেখ করে বিচারক বলেন, বিশেষ করে মার্কিন সরকারের সমালোচনাকারী সাংবাদিকদের ভিসা নবায়ন না করার মাধ্যমে ক্ষমতার অপব্যবহারের সুযোগ তৈরি হতে পারে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com