, , ,

শিরোনাম
ফ্লাইট বাতিলে সৌদিতে আটকা ৪ হাজার ভারতীয় ওমরাহ যাত্রী, দেশে ফেরাতে তৎপর দিল্লি ১২ বছর পর নতুন পোশাকে পিআইএর কেবিন ক্রুরা, যাত্রা শুরু ৩১ অক্টোবর পার্থ, চীন ও আফ্রিকায় নতুন ফ্লাইট চালুর পরিকল্পনা শ্রীলঙ্কান এয়ারলাইনসের দুবাই বিমানবন্দরে ফিরছে আন্তর্জাতিক ফ্লাইট, বাড়ছে ইউরোপ-এশিয়ার যোগাযোগ প্রধানমন্ত্রীর জাপান সফরের আগেই ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ থার্ড টার্মিনাল : জাপানের চার শর্তে সরকারের সিদ্ধান্তের অপেক্ষা ১২ পরিত্যক্ত উড়োজাহাজ নিয়ে বিপাকে বেবিচক, আটকে আছে বিক্রির প্রক্রিয়া ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল কম্বোডিয়ায় প্রতারণা চক্রের ফাঁদে আটকে থাকা ৩০ বাংলাদেশি দেশে ফিরলেন সৌদির অনুমতি মিললেই রিয়াদে ফ্লাইট চালু করবে বাংলাদেশ

এইচ-১বি ভিসায় ১ লাখ ডলার ফি আরও এক বছর বহাল

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ৭:২১ এএম

এইচ-১বি ভিসায় ১ লাখ ডলার ফি আরও এক বছর বহাল

যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের জন্য এইচ-১বি ভিসার নির্দিষ্ট আবেদনে ১ লাখ ডলার ফি আরোপের নীতি আরও এক বছর বাড়িয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নতুন ঘোষণায় এ নীতির মেয়াদ ২০২৭ সালের ২১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

২০২৫ সালের সেপ্টেম্বরে প্রথম চালু হওয়া এই বিধিনিষেধ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বাইরে থাকা বিদেশি কর্মীদের কিছু নতুন এইচ-১বি আবেদনের ক্ষেত্রে নিয়োগদাতাকে অতিরিক্ত ১ লাখ ডলার অর্থ দিতে হবে। জাতীয় স্বার্থ বিবেচনায় যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী নির্দিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা খাতকে এ নিয়ম থেকে ছাড় দিতে পারবেন।

এইচ-১বি ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো প্রযুক্তি, প্রকৌশলসহ বিশেষ দক্ষতার বিভিন্ন পদে বিদেশি কর্মী নিয়োগ করে। ভারত ও চীনসহ বিভিন্ন দেশের দক্ষ কর্মীদের জন্য এ ভিসা গুরুত্বপূর্ণ।

ট্রাম্প প্রশাসনের দাবি, কিছু প্রতিষ্ঠান কম বেতনে বিদেশি কর্মী নিয়োগ করে মার্কিন কর্মীদের চাকরির সুযোগ ও মজুরির ওপর চাপ সৃষ্টি করছে। নতুন ব্যবস্থার লক্ষ্য হিসেবে প্রশাসন উচ্চ দক্ষতার কর্মীদের অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছে।

তবে এই ফি নিয়ে যুক্তরাষ্ট্রে আইনি বিরোধ চলছে। একটি ফেডারেল আদালত ফি আরোপের বৈধতা নিয়ে সরকারের বিরুদ্ধে রায় দেওয়ার পর বিষয়টি আপিল আদালতে রয়েছে। ব্যবসায়ী সংগঠন ইউএস চেম্বার অব কমার্সও এই নীতির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে।

নতুন মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তে বিদ্যমান এইচ-১বি ভিসা নবায়ন এবং যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি শিক্ষার্থীদের এইচ-১বি মর্যাদায় যাওয়ার ক্ষেত্রে একইভাবে ১ লাখ ডলারের ফি প্রযোজ্য নয়।

একই সঙ্গে এইচ-১বি আবেদন যাচাই আরও কঠোর করার নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। কোনো নিয়োগদাতা সম্প্রতি মার্কিন কর্মী ছাঁটাই করেছে বা ছাঁটাইয়ের পরিকল্পনা করছে কি না, আবেদন পর্যালোচনার সময় সেটিও বিবেচনায় নেওয়া হবে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com