, , ,

শিরোনাম
ইরানের ২৭ এয়ারলাইন্সসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এক ভিসাতেই মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণের সুযোগ অনিয়মের অভিযোগে ‘ত্রিপল এ ওভারসিজ’ সিলগালা, জরিমানা ৫০ হাজার হজ ২০২৭ : অনুমতি পেল ৭০২ এজেন্সি প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে স্টেক অ্যান্ড এস্কেপ, র‍্যাফেল জিতলেই কক্সবাজার ভ্রমণ নয়াদিল্লিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম ফাউন্ডেশনের আত্মপ্রকাশ মাদক চোরাচালান ঠেকাতে বিমানবন্দর-টার্মিনালে বসছে স্ক্যানার ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, সপ্তাহে ৫৬ ফ্লাইটের প্রস্তাব ৩৫ হাজার ফুট থেকে ৯ হাজার ফুটে নামল ডেল্টার বিমান, আতঙ্কিত যাত্রীরা শাহজালাল বিমানবন্দরে স্ক্যানার কর্মীদের রেডিয়েশন ঝুঁকি

ইরানের ২৭ এয়ারলাইন্সসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬ | ৩:৫৭ পিএম

ইরানের ২৭ এয়ারলাইন্সসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের উড়োজাহাজ চলাচল খাতকে সহায়তা এবং মধ্যপ্রাচ্যজুড়ে অস্ত্র ও অবৈধ পণ্য পরিবহনের অভিযোগে দেশটির ২৭টি এয়ারলাইন্সসহ মোট ৩৬টি প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন ট্রেজারি বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরান সরকার অস্ত্র, সামরিক সদস্য ও অবৈধ পণ্য পরিবহনে দেশটির বেসামরিক উড়োজাহাজ খাতের ব্যবহার বাড়িয়েছে। এর মাধ্যমে ইরান সরকারকে আর্থিক ও সরবরাহগত সহায়তা দেওয়া প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে নতুন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মার্কিন ট্রেজারি সচিব স্কট বেসেন্ট বলেন, ইরানের অবশিষ্ট প্রধান এয়ারলাইন্সগুলোর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান এসব সংস্থার সঙ্গে ব্যবসা চালিয়ে যাবে, তারা বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে পড়বে বলেও সতর্ক করেন তিনি।

এদিকে একই দিনে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রচারিত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর এক বিবৃতিতে দাবি করা হয়েছে, হরমুজ প্রণালির প্রবেশমুখে টহলের সময় একটি মার্কিন চালকবিহীন ডুবোযান আটক করা হয়েছে।

আইআরজিসির দাবি, আটক ডুবোযানটি অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন। শিগগিরই এর ছবি ও ভিডিও প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে।

তবে মার্কিন চালকবিহীন ডুবোযান আটকের এই দাবির বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com