, , ,

শিরোনাম
সিভিল এভিয়েশন একাডেমিতে আন্তর্জাতিক মানের CBTA প্রশিক্ষণ সম্পন্ন কম্বোডিয়ায় ৫ হাজার ডলারে বিক্রি দুই তরুণ, মানবপাচার মামলায় গ্রেপ্তার ২ ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য, জাপান সফরে বিমানমন্ত্রী সংবাদ প্রকাশে কোনো নিষেধাজ্ঞা নেই, জানাল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লন্ডনের ডব্লিউটিএমে উন্নত কেবিনসেবা তুলে ধরবে মালয়েশিয়া এয়ারলাইনস বিমান দুর্ঘটনা মোকাবিলায় উদ্ধার কার্যক্রমে ক্ষমতা বাড়াচ্ছে ভিয়েতনাম ২০টির বেশি দেশের অংশগ্রহণে ঢাকায় শুরু হচ্ছে পর্যটন মেলা লিবিয়া থেকে ফিরছেন আরও ১৭৪ বাংলাদেশি, ৪১ জন অসুস্থ আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা রূপপুরের জন্য ৪১ টন পারমাণবিক জ্বালানি নিয়ে ঢাকায় রুশ কার্গো বিমান

ইঞ্জিনে ত্রুটি, জয়পুরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ৫:৩৫ পিএম

ইঞ্জিনে ত্রুটি, জয়পুরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমানের ইঞ্জিনে মাঝআকাশে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পর ভারতের রাজস্থানের জয়পুর বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয়েছে। রোববার সকালে এ ঘটনা ঘটে। বিমানে থাকা সব যাত্রী ও ক্রু নিরাপদে রয়েছেন।

জানা গেছে, দিল্লির উদ্দেশে উড্ডয়নের পর আকাশে থাকতেই বিমানের একটি ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে। পরিস্থিতি বুঝতে পেরে পাইলট দ্রুত সিদ্ধান্ত নিয়ে বিমানটির গতিপথ পরিবর্তন করেন এবং জয়পুর বিমানবন্দরে জরুরি অবতরণের অনুমতি চান।

পরে বিমানটি নিরাপদে জয়পুরে অবতরণ করে। যাত্রীদের বিমান থেকে নিরাপদে নামিয়ে আনা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো যাত্রী বা ক্রু আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

বিমানটির ইঞ্জিনসহ গুরুত্বপূর্ণ কারিগরি অংশ পরীক্ষা করে দেখছেন প্রকৌশলী ও রক্ষণাবেক্ষণকারী দলের সদস্যরা। কী ধরনের ত্রুটির কারণে জরুরি অবতরণ করতে হয়েছে, তা পরীক্ষা শেষে বিস্তারিত জানা যাবে।

ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখছে ভারতের অসামরিক বিমান পরিবহন মহাপরিদপ্তর। সংস্থাটির পক্ষ থেকে ঘটনার বিস্তারিত প্রতিবেদন চাওয়া হয়েছে। এতে বিমানের যান্ত্রিক ত্রুটি, পাইলটের নেওয়া পদক্ষেপ এবং জরুরি অবতরণের প্রক্রিয়া পর্যালোচনা করা হতে পারে।

কারিগরি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত বিমানটি যাত্রী পরিবহনে ব্যবহার করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বড় ধরনের দুর্ঘটনা ছাড়াই বিমানটি নিরাপদে জয়পুরে অবতরণ করায় স্বস্তি ফিরেছে যাত্রীদের মধ্যে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com