, , ,

শিরোনাম
জাপান সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হচ্ছেন বিমান ও পর্যটনমন্ত্রী চট্টগ্রাম বিমানবন্দরে ১.৪৮২ কেজি স্বর্ণসহ যাত্রী আটক সৌদি আরবে নিরাপত্তা শঙ্কা, ৪ নভেম্বর পর্যন্ত বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট বন্ধ সমুদ্রের বুক ছুঁয়ে রানওয়ে, আন্তর্জাতিক যোগাযোগে নতুন সম্ভাবনায় কক্সবাজার রিয়াদে ফ্লাইট চালুর ঘোষণার পরই বিস্ফোরণ, নতুন করে আতঙ্ক কাতার এয়ারওয়েজের বহরে আসছে নতুন এ৩২১এলআর ফিলিপাইনে মাঝ আকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ, নিহত ৪ পাইলট ফ্লাইট বাতিলে সৌদিতে আটকা ৪ হাজার ভারতীয় ওমরাহ যাত্রী, দেশে ফেরাতে তৎপর দিল্লি ১২ বছর পর নতুন পোশাকে পিআইএর কেবিন ক্রুরা, যাত্রা শুরু ৩১ অক্টোবর পার্থ, চীন ও আফ্রিকায় নতুন ফ্লাইট চালুর পরিকল্পনা শ্রীলঙ্কান এয়ারলাইনসের

বাস দুর্ঘটনার সংবাদ সংগ্রহে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ৬:২৩ এএম

বাস দুর্ঘটনার সংবাদ সংগ্রহে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের শহরতলিতে বাস দুর্ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

বিবিসির প্রতিবেদনে স্থানীয় কর্তৃপক্ষ ও এনবিসি লস অ্যাঞ্জেলেসের বরাত দিয়ে জানানো হয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি এনবিসি৪-এর ‘নিউজকপ্টার৪’। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় চ্যাটসওয়ার্থ এলাকায় একটি বাস দুর্ঘটনার খবর সরাসরি সংগ্রহ করতে যাওয়ার সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, লারলাইন অ্যাভিনিউ ও নর্ডহফ স্ট্রিটের কাছে দুটি বাণিজ্যিক ভবনের মধ্যবর্তী একটি ফাঁকা জায়গায় হেলিকপ্টারটি আছড়ে পড়ে। দুর্ঘটনার পর দুটি শিপিং কনটেইনার ও কয়েকটি যানবাহনে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

দুর্ঘটনায় নিহত তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনায় শোক প্রকাশ করেছেন লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস ও পুলিশ বিভাগের কর্মকর্তারা। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম নিহতদের পরিবার এবং এনবিসি৪ কর্তৃপক্ষের প্রতি সমবেদনা জানিয়েছেন।

হেলিকপ্টারটি কীভাবে বিধ্বস্ত হয়েছে এবং এর পেছনে কোনো যান্ত্রিক বা অন্য কারণ ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড।

এর আগে একই দিন চ্যাটসওয়ার্থ এলাকায় একটি সিটি বাসের সঙ্গে একটি এসইউভির সংঘর্ষে দুজন নিহত ও ছয়জন আহত হন। ওই দুর্ঘটনার সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলের দিকে যাওয়ার সময়ই এনবিসি৪-এর হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com