, , ,

শিরোনাম
ফ্লাইট বাতিলে সৌদিতে আটকা ৪ হাজার ভারতীয় ওমরাহ যাত্রী, দেশে ফেরাতে তৎপর দিল্লি ১২ বছর পর নতুন পোশাকে পিআইএর কেবিন ক্রুরা, যাত্রা শুরু ৩১ অক্টোবর পার্থ, চীন ও আফ্রিকায় নতুন ফ্লাইট চালুর পরিকল্পনা শ্রীলঙ্কান এয়ারলাইনসের দুবাই বিমানবন্দরে ফিরছে আন্তর্জাতিক ফ্লাইট, বাড়ছে ইউরোপ-এশিয়ার যোগাযোগ প্রধানমন্ত্রীর জাপান সফরের আগেই ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ থার্ড টার্মিনাল : জাপানের চার শর্তে সরকারের সিদ্ধান্তের অপেক্ষা ১২ পরিত্যক্ত উড়োজাহাজ নিয়ে বিপাকে বেবিচক, আটকে আছে বিক্রির প্রক্রিয়া ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল কম্বোডিয়ায় প্রতারণা চক্রের ফাঁদে আটকে থাকা ৩০ বাংলাদেশি দেশে ফিরলেন সৌদির অনুমতি মিললেই রিয়াদে ফ্লাইট চালু করবে বাংলাদেশ

টুপটুপ রিসোর্টে প্রাণহানি, পর্যটনকেন্দ্রে অগ্নিনিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ | ২:৫৪ পিএম

টুপটুপ রিসোর্টে প্রাণহানি, পর্যটনকেন্দ্রে অগ্নিনিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। একই সঙ্গে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান, আগুনের কারণ অনুসন্ধান এবং পর্যটনকেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদারে জরুরি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার (১৭ অক্টোবর) এক শোকবার্তায় মন্ত্রী নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

অগ্নিকাণ্ডের পর পরিস্থিতি পর্যালোচনা ও ক্ষয়ক্ষতি নিরূপণে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডকে জরুরি ভিত্তিতে ঘটনাস্থলে প্রতিনিধি দল পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। পর্যটকদের সহায়তা নিশ্চিত করাও প্রতিনিধি দলের অন্যতম দায়িত্ব।

এ ছাড়া স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পর্যটন খাতের সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে জরুরি সভা আয়োজনের নির্দেশনা দিয়েছেন মন্ত্রী। ওই সভায় পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ দ্রুত বাস্তবায়নের বিষয়ে আলোচনা হবে।

ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে পর্যটনকেন্দ্রগুলোর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় পর্যটনকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের অগ্নিনিরাপত্তা ও জরুরি উদ্ধার কার্যক্রম বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী বলেন, এমন মর্মান্তিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো এবং উদ্ধার কার্যক্রমে সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখা জরুরি। শোকবার্তায় তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিতে মহান আল্লাহর কাছে প্রার্থনা জানান।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com