, , ,

শিরোনাম
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে বাতিল ৬০০টির বেশি ফ্লাইট মালয়েশিয়ায় অভিযানে ১৫৫ বাংলাদেশি আটক ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা ২৯ অক্টোবর শুরু হচ্ছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস কেনার প্রস্তাব বিবেচনার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের মিয়ামি বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ শাহজালালে হঠাৎ বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ

ব্রাজিলে আকাশে সংঘর্ষে দুটি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১৫ জুন ২০২৬ | ২:৩৬ পিএম

ব্রাজিলে আকাশে সংঘর্ষে দুটি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে মাঝআকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। রোববার সকালে শহরের পশ্চিমাঞ্চলীয় রেক্রিও দোস বান্দেইরান্তেস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আকাশে উড়ন্ত অবস্থায় দুটি হেলিকপ্টার পরস্পরের সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে দুটি হেলিকপ্টারই একটি গাড়ি বিক্রয়কেন্দ্রের পার্কিং এলাকায় আছড়ে পড়ে।

বিধ্বস্ত হওয়ার পর পার্কিংয়ে থাকা একাধিক বৈদ্যুতিক গাড়িতে আগুন ধরে যায়। স্থানীয় ফায়ার সার্ভিস জানায়, প্রায় ২০টি ইলেকট্রিক গাড়ি আগুনে ক্ষতিগ্রস্ত হয়, ফলে পুরো এলাকা দ্রুত ধোঁয়ায় ঢেকে যায় এবং উদ্ধার অভিযান জটিল হয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেন, লিথিয়াম-আয়ন ব্যাটারির কারণে বৈদ্যুতিক গাড়ির আগুন নিয়ন্ত্রণ করা তুলনামূলকভাবে কঠিন, যা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তোলে।

উদ্ধারকাজ শেষে একটি হেলিকপ্টারের ধ্বংসাবশেষ থেকে পাঁচজনের মরদেহ এবং অন্যটি থেকে পাইলটের মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে ব্রাজিলের বিমান দুর্ঘটনা তদন্ত কর্তৃপক্ষ।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com